Logo

বিনোদন

গুরুতর অসুস্থ প্রখ্যাত চিত্রনায়িকা অঞ্জনা রহমান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬

অ
গুরুতর অসুস্থ প্রখ্যাত চিত্রনায়িকা অঞ্জনা রহমান

ছবি: সংগৃহীত

বাংলাদেশের একসময়ের প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

মায়ের অসুস্থতার কথা নিশ্চিত করে অঞ্জনার ছেলে নিশাত মণি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, তার মায়ের অবস্থা ভালো নয় এবং তিনি খুবই অসুস্থ। তিনি সবার কাছে তার মায়ের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন। জানা যায়, ১৫ দিন আগে জ্বরের সঙ্গে শুরু হওয়া অসুস্থতা ধীরে ধীরে জটিল আকার ধারণ করে। একপর্যায়ে অবস্থা গুরুতর হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিশাত মণি আরও জানান, পরীক্ষার পর তার মায়ের রক্তে সংক্রমণ ধরা পড়ে। কিন্তু চিকিৎসা চললেও এখনও পর্যন্ত তিনি সুস্থ হননি। অভিনেত্রী অঞ্জনা নিজের অসুস্থতার খবর কারও কাছে প্রকাশ করতে চাননি, ভেবেছিলেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং কাউকে চিন্তায় ফেলতে চাননি।

উল্লেখ্য, চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নামী নৃত্যশিল্পী ছিলেন। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত ‘দস্যু বনহুর’। রহস্য ভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন