২০২৪
হলিউড-বলিউডের সেরা ১০ সিনেমার কোনটি এখনো দেখেননি?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪
ছবি: সংগৃহীত
২০২৪ সাল ছিল বলিউড ও হলিউডের জন্য একটি অসাধারণ বছর। যেখানে তারকা প্রভাব ও অসাধারণ গল্প বলার মাধ্যমে বিশ্বব্যাপী বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে।
ইতোমধ্যে সিনেমাপ্রেমীদের জন্য বছরের সেরা ১০টি সিনেমার তালিকা প্রকাশ হয়েছে। চলুন জেনে নিই কোন কোন সিনেমা রয়েছে সেরা ১০ এর তালিকায়।
বলিউডের সেরা সিনেমা
এ বছর বলিউডে অনেক সিনেমা মুক্তি পেয়েছে। বহু সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছে। আবার সাড়া জাগানোর কথা থাকলেও দুর্বল কাহিনী বা খারাপ অভিনয়ের কারণে অনেক ভালো সিনেমাও মুখ থুবড়ে পড়েছে। এ বছরের বলিউডের সেরা কয়েকটি সিনেমা যা না দেখলেই নয়।
কল্কি ২৮৯৮ এডি
ভারতীয় মহাকাব্যিক বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর চলচ্চিত্র। হিন্দু পৌরাণিক কাহিনী দ্বারা অনুপ্রাণিত একটি পোস্ট-অ্যাপোক্যালিপটিক বিশ্বের পটভূমিতে চিত্রধারণ করা হয়েছে। এতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন ও দিশা পাটানিসহ প্রমুখ।
২০২০ সালের ফেব্রুয়ারিতে বৈজয়ন্তী মুভিজের ৫০ বছর পূর্তি উপলক্ষে ছবিটি ঘোষণা করা হয়েছিল। করোনা মহামারির কারণে চলচ্চিত্রটির নির্মাণ এক বছর দেরি হয়েছিল। ২০২১ সালের জুলাইয়ে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে এর চিত্রগ্রহণ শুরু হয়েছিল ।
-677223b91822f.jpg)
স্ত্রী-২
চলচ্চিত্রটিতে রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অপরশক্তি খুরানাকে অভিনয় করতে দেখা যায়। তারা একদল বন্ধু হিসেবে চন্দেরির নারীদের অপহরণকারী, একটি মাথাবিহীন অশুভ সত্তা সারকাটাকে পরাজিত করার চেষ্টা করে।
-677223d4e63e4.jpg)
এই সিনেমাটি ২০১৮ সালের স্ত্রী সিনেমার সিক্যুয়েল। সিনেমাটি বিশ্বব্যাপী ৮৫০ কোটি আয় করেছে।
ভুল ভুলাইয়া ৩
এটি ২০০৭ সালের ভুল ভুলাইয়া ও ২০২২ সালের ভুল ভুলাইয়া ২ এরপরে তৃতীয় কিস্তি এই সিনেমা। এটিতে কার্তিক আরিয়ান, বিদ্যা বালান , মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনয় করেছেন।
-677223f03f112.jpg)
বহু প্রতীক্ষিত সিক্যুয়েল যা ভক্তদের হতাশ করেনি। এটি প্রায় ৪২২ কোটি আয় করেছে। বক্স অফিস সফল এই সিনেমা দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র ও এ বছরের পঞ্চম সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হিসাবে জায়গা করে নিয়েছে।
যদিও সমকামিতার প্রসঙ্গ থাকায় সৌদি আরবে এই সিনেমা নিষিদ্ধ করা হয়েছে।
সিংহম অ্যাগেইন
ছবিটিতে অজয় দেবগন, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, জ্যাকি শ্রফ, অর্জুন কাপুর, সিদ্ধার্থ যাদবসহ অনেক নামিদামী তারকারা অভিনয় করেছেন। এটি শেট্টির কপ ইউনিভার্সের পঞ্চম কিস্তি। আর ২০১৪ সালের সিংহম রিটার্নস চলচ্চিত্রের সিক্যুয়াল যা ২০১১ সালের সিংহমের (২০১১) সিক্যুয়াল।-6772240959c33.jpg)
-6772242f124e6.jpg)
-6772240959c33.jpg)
‘কপ ইউনিভার্স’ এর নতুন সংযোজন এই সিংহম অ্যাগেইন সিনেমাটি বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপি আয় করেছে।
পুষ্প ২-দ্যা রুল
এটি ২০২১ সালের পুষ্পা : দ্য রাইজ এর দ্বিতীয় কিস্তি। এতে আল্লু অর্জুন প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সাথে রশ্মিকা মন্দানা, ফাহাদ ফসিল, জগপতি বাবু, ধনঞ্জয়া, রাও রমেশ, সুনীল ও অনসূয়া ভরদ্বাজ অভিনয় করেন।
সিনেমাটি এ বছরের ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় এবং ব্যাপক প্রশংসিত হয়। এটি একাধিক বক্স অফিস রেকর্ড তৈরি করেছে। মুক্তির প্রথম সাত দিনে এক হাজার কোটি রুপি আয় করেছে। এখন পর্যন্ত সিনেমাটির আয় ১৭০০ কোটি ছাড়িয়েছে।
-6772242f124e6.jpg)
সিনেমার প্রদর্শনী চলাকালে ৪ ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে হঠাৎ অল্লু অর্জুন সবাইকে চমকে দিতে তার নিরাপত্তাকর্মীসহ হাজির হয়েছিলেন। ভিড়ে ঠাসা সন্ধ্যা থিয়েটারে দম বন্ধ করা পরিস্থিতি ছিল। আল্লুর হঠাৎ আগমনে সেখানে উপস্থিত দর্শক দিশেহারা হয়ে যান। তাকে একঝলক দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। তার অনুসারীরা একে অপরকে ধাক্কা দিতে শুরু করেছিলেন। এর ফলে মাটিতে পড়ে পদপিষ্ট হয়ে মারা যান ৩৫ বছরের রেবতী। তার ১৩ বছরের ছেলেও আহত হয়।
পরে এ ঘটনায় চলচ্চিত্রের ইউনিট, প্রধান অভিনেতা আল্লু অর্জুন, সন্ধ্যা থিয়েটারের মালিক ও আল্লু অর্জুনের নিরাপত্তা দলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। ১৩ ডিসেম্বর এই মামলায় আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে হায়দ্রাবাদ পুলিশ। যদিও কয়েক ঘণ্টা পরেই তেলেঙ্গানা হাইকোর্ট তাকে জামিন দেয়।
হলিউডের সেরা সিনেমা
২০২৪ সালে হলিউডেও অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে। তবে অ্যানিমেশন সিনেমার জয়জয়কার ছিল সর্বত্র। চলুন দেখে নেওয়া যাক এ বছরের সেরা হলিউড সিনেমাগুলো।
ইনসাইড আউট ২
এই সিনেমা পরিচালনা করেছেন কেলসি মান এবং গল্পের লেখক ছিলেন ডেভ হলস্টেইন। ইনসাইড আউট ২ মুভিটি তে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অ্যামি পোহলার, মায়া হক।
-6772247631846.jpg)
১০ জুন ২০২৪ সালে ইনসাইড আউট ২ মুক্তি পায়। ইন্টারনেট মুভি ডাটাবেজে এখন পর্যন্ত ১৩১,০০০ টি ভোটের মাধ্যেমে ৭.৭/১০ রেটিং প্রাপ্ত হয়েছে মুভিটি। জনপ্রিয় অ্যানিমেটেড মুভির সিক্যুয়েল ইনসাইড আউট ২। যা বিশ্বব্যাপী ১.৭ বিলিয়ন ডলার আয় করেছে।
ডেডপুল এবং উলভারিন
ডেডপুল অ্যান্ড উলভারিন মার্ভেল কমিক্স চরিত্র ডেডপুলের উপর নির্মিত ২০২৪ সালের আমেরিকান সুপারহিরো চলচ্চিত্র। ওয়াল্ট ডিজনি মোশন পিকচার্স এটি সারা বিশ্বে প্রচারণা করে। এটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৪তম এবং ডেডপুল (২০১৬) ও ডেডপুল ২ (২০১৮) এরপরে একই সিরিজের তৃতীয় কিস্তি।
শন লেভি এই চলচ্চিত্রের পরিচালনা করেছেন। চলচ্চিত্রের পরিচালকের সাথে রেহ্ট রিস, পল ওয়ার্নিক, জেব ওয়েলস এবং রায়ান রেইনল্ডস সম্মিলিতভাবে এটির চিত্রনাট্য লিখেছেন। মার্কিন অভিনেতা রায়ান রেনল্ডস প্রধান চরিত্র ওয়েড উইলসন/ডেডপুল ভূমিকায় অভিনয় করেছেন। তার সাথে হিউ জ্যাকম্যান, মরিনা ব্যাককারিন, ব্রিয়ানা হিল্ডারব্রান্ড পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন।
-67722495bcdfb.jpg)
২০২৪ সালের ২২ এপ্রিল ডেডপুল অ্যান্ড উলভারিন চলচ্চিত্রটির প্রথম ট্রেইলার মুক্তি পায় আর একই সালের ২৬ জুলাই সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটি এখন পর্যন্ত ১.১৩৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।
ডেসপিকেবল মি ৪
এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ২০১০ সালে ‘ডেসপিকেবল মি’ মুক্তি পায়। যেটি বক্স অফিস থেকে আয় করে প্রায় ৫৫০ মিলিয়ন ডলার। ২০১৩ সালে মুক্তি পায় সিরিজের দ্বিতীয় সিনেমা। যেটি আয় করে ৯৭০ মিলিয়নের ওপর। এরপর ২০১৭ সালে মুক্তি পায় এর সবশেষ সিনেমা। যেটি আয় করে ১.৩৪ বিলিয়ন মার্কিন ডলার। এই সিনেমাটি ৯৬৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।
-677224ac09037.jpg)
এটি পরিচালনা করছেন ক্রিস রেনড। এ ছাড়া সিনেমার বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিস রেনড, উইল ফেরাল, স্টিভ ক্যারেল, মিরান্ডা কসভার্ব, জয়ে কিং, ডানা গায়ের, ক্রিস্টেন উইগ, স্টিভেন কোগ্যান ও সোফিয়া ভেরগারার মতো তারকা।
ডিউন ২
এটি এ বছর মুক্তিপ্রাপ্ত মার্কিন মহাকাব্যিক কল্পবিজ্ঞান চলচ্চিত্র। দ্যনি ভিলনোভ ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছেন। এবং জন স্পেইটসের সঙ্গে চিত্রনাট্য লিখেছেন। এটি ২০২১ সালের একই নামে মুক্তি পাওয়া ডিউন: প্রথম খণ্ড চলচ্চিত্রের দ্বিতীয় কিস্তি, যা ফ্র্যাঙ্ক হার্বার্টের ১৯৬৫ সালের ডিউন উপন্যাসের দ্বিতীয় খণ্ডের ওপর নির্মিত হয়েছে।
চলচ্চিত্রটির কাহিনী পল অ্যাট্রাইডিজ নামক চরিত্রের উপরে যিনি মরুভূমিতে বসবাসরত আরাকিস ফ্রেমেন জাতির মানুষের সাথে একত্র হয়ে ‘হাউস হারকোনেনের’ বিরুদ্ধে একটি রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত।

টিমথি শালামে, রেবেকা ফার্গুসন, জশ ব্রোলিন, স্টেলান স্কারসগার্ড, ডেভ বাউতিস্তা, স্টিফেন ম্যাককিনলে হেন্ডারসন, জেন্ডায়া, শার্লট র্যাম্পলিং এবং হাভিয়ের বারদেম প্রথম কিস্তি থেকে তাদের নিজ নিজ চরিত্রের ভূমিকায় রয়েছেন। অস্টিন বাটলার, ফ্লরেন্স পিউ ও ক্রিস্টোফার ওয়াকেন ও লেয়া সেদুকে দ্বিতীয় কিস্তিতে নতুন চরিত্রের ভূমিকায় দেখা গেছে। এখন অবধি ৭১৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।
মোয়ানা ২
অ্যানিমেটেড এই সিনেমাটি হলিউডের সর্বোচ্চ আয় করা সিনেমার খাতায় ইতোমিধ্যে নাম লিখিয়ে নিয়েছে। অ্যাডভেঞ্চারের জন্য জনপ্রিয় এই অ্যানিমেটেড সিনেমাটি এরই মধ্যে ৭২৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।

এটি মোয়ানা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি। ২০১৬ সালে মুক্তি পাওয়া মোয়ানার একটি সিক্যুয়েল। ছবিটি পরিচালনা করেছেন ডেভিড জি. ডেরিক জুনিয়র এবং প্রযোজনা করেছেন ওসনাত শুরার। ছবিটিতে আউলিই ক্রাভালহো ও ডোয়াইন জনসন, মোয়ানা ও মাউই চরিত্রে অভিনয় করবেন।
২০২৪ সালের বক্স অফিস হিট সিনেমাগুলো এক দুর্দান্ত জায়গায় পৌঁছেছে। তবে সিনেমাপ্রেমী দর্শকদের জন্য আনন্দের বিষয় হল নতুন বছর ২০২৫ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে অসংখ্য সিনেমা। যার মধ্যে সালমান খানের সিকান্দার, হৃতিক রোশনের ওয়ার ২, আমির খানের সিতারে জমিন পার অন্যতম।
এফএটি/ওএফ

