Logo

বিনোদন

দুবাই কনসার্টে ‘তৌবা তৌবা’ গানে আশা ভোঁসলের দুর্দান্ত পরিবেশনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৪০

অ
দুবাই কনসার্টে  ‘তৌবা তৌবা’ গানে আশা ভোঁসলের দুর্দান্ত পরিবেশনা

ছবি: সংগৃহীত

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সম্প্রতি দুবাইতে তর একটি কনসার্টে অসাধারণ পরিবেশনা উপহার দিয়েছেন, যা ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। কনসার্টের একটি ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় আশা ভোঁসলে করণ আউজলার বিখ্যাত গান ‘তৌবা তৌবা’ গাইছেন ও সেই সাথে ভিকি কৌশলের সেই পরিচিত নাচের মুদ্রাও পরিবেশন করেছেন।

উপস্থিত দর্শকেরা ‘করণ আউজলা ও ভিকি কৌশল’কে ট্যাগ করে ভিডিওটি ইন্সটাগ্রামে পোস্ট করে লিখেন এটা দেখতে হবে! তার কিছুক্ষণ পরেই নিজের গানে আশা ভোঁসলের মতো কিংবদন্তি শিল্পীর পরিবেশনায় আপ্লূত হয়ে অনুভুতি প্রকাশ করে করণ ইন্সটাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন।

যেখানে তিনি লিখেছেন, ‘আশা ভোঁসলে জি, সঙ্গীতের জীবন্ত দেবী, ‘তৌবা তৌবা’ পরিবেশন করেছেন। এটি এমন একটি গান, যা আমি একটি ছোট গ্রামে বেড়ে ওঠা শিশু হিসেবে লিখেছিলাম, যার কোনো বাদ্যযন্ত্রের জ্ঞান ছিল না। কিন্তু আজ, আশা ভোঁসলে এটি এমনভাবে গেয়েছেন, যা আমি কখনও ভাবিনি। তিনি আরো বলেন, এই গানটি

শুধু ভক্তদের মধ্যে নয়, সঙ্গীত শিল্পীদের মধ্যেও বিপুল প্রশংসা অর্জন করেছে। আশা, আপনি আমাকে অনুপ্রাণিত করেছেন।’ 

ভিডিওটি দেখে আশা ভোঁসলের গানের প্রশংসা জানিয়েছেন অনেক তারকারা। অভিনেতা নীল নীতিন মুকেশ লিখেছেন, ‘একজন কিংবদন্তি। ঈশ্বর আশাকে আশীর্বাদ করুন।’ গায়িকা অদিতি সিং শর্মা বলেন, ‘বিশ্বাস করতে পারছি না যে আশা ভোঁসলে ৯১ বছর বয়সে এইভাবে গাইছেন এবং নাচছেন!’

‘তৌবা তৌবা’ গানটি লিখেছেন , সুর করেছেন ও গেয়েছেন করণ আউজলা।  ভিকি কৌশল ও তৃপ্তি দিমরি অভিনীত ‘ব্যাড নিউজ’ সিনেমার পর এ গানটি বেশ আলোচিত হয়। তবে আশা ভোঁসলের পরিবেশনা প্রমাণ করে দেয় যে বয়স শুধুমাত্র একটি সংখ্যা, এবং সঙ্গীতের প্রতি তার ভালোবাসা ও দক্ষতা আজও অটুট।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন