ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী ও মান্ডি সাংসদ কঙ্গনা রানাওয়াত সম্প্রতি তার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে হিমাচল প্রদেশের নারীদের প্রতি নিজের শ্রদ্ধা জানিয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) তিনি হিমাচল প্রদেশের নারীদের কঠোর পরিশ্রম এবং অদম্য আত্মবিশ্বাসের প্রশংসা করে বলেন, তাদের আরও মনোযোগ পাওয়া উচিত।
কঙ্গনা, প্রীতি জিনতা, ইয়ামি গৌতম ও প্রতিভা রান্তার ছবি পোস্ট করে লিখেছেন, ‘মানুষের হিমাচল।’ তিনি উল্লেখ করেন যে, তার রাজ্যের নারীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে গবাদি পশু লালনপালন করছেন এবং ক্ষেতে অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু প্রচারের অভাবে তারা মানুষের কাছে পৌঁছতে পারেনা।
পোস্টে কঙ্গনা রাজ্যের নারীদের সম্মান জানিয়ে লিখেছেন, ‘যখন আমি হিমাচল যাই ও দেখি আমাদের নারীরা সমানভাবে বা আমাদের চেয়েও বেশি অক্লান্ত পরিশ্রম করে। কিন্তু তাদের এ পরিশ্রম অগোচরেই রয়ে যায়। কেননা তারা কেউ সামাজিক মাধ্যমের সাথে যুক্ত না। তারা অবশ্যই কিছু প্রচার পাওয়ার যোগ্যতা রাখে।’
কঙ্গনা সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজ পোস্টে একাধিক ইস্যুতে মন্তব্য করেছেন, যেমন হলিউডের নারীদের ক্যারিয়ারের প্রতি সমর্থন সেই সাথে বলিউডের সমস্যা নিয়ে তার মতামত। তিনি লিখেছেন, ‘হলিউডের মহিলারা যারা আপস করতে অস্বীকার করেন, তাদের অপমান করা হয় ও ক্যারিয়ার ধ্বংস করা হয়, এটি শুধু বলিউড নয়, মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রি-র ক্ষেত্রেও এমন রিপোর্ট রয়েছে, যা উদ্বেগজনক এবং লজ্জাজনক।’
এ বছর কঙ্গনাকে ‘টিকু ওয়েডস শেরু’, ‘চন্দ্রমুখী ২’ ও ‘তেজসে’ সিনেমাতে দেখা গিয়েছিল। এছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বায়োপিক ‘ইমার্জেন্সি’ ২০২৫ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে।
এফএটি

