প্রেমের এক যুগ পর বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৩:০৩
ছবি: সংগৃহীত
টালিউডের জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন এবারে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। দীর্ঘ এক যুগের বন্ধুত্ব ও প্রেমের পর, তারা এখন নতুন জীবন শুরু করতে প্রস্তুত।
সম্প্রতি এই তারকা যুগল একটি ঝলকবার্তা প্রকাশ করে বিয়ের পরিকল্পনার কথা জানান। ঐন্দ্রিলা নিজেই জানিয়েছেন, তারা নতুন বছরে একে অপরের সাথে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।
ইতিমধ্যে একসাথে বিয়ের জন্য কেনাকাটা শুরু করেছেন ঐন্দ্রিলা-অঙ্কুশ। ভক্তরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন কবে তাদের প্রিয় জুটি বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন। অবশেষে সকল অপেক্ষার অবসান হতে চলেছে।
প্রকাশ্যে আসা একটি ভিডিওর মাধ্যমে জানা গেছে, বিয়ের পোশাকের জন্য পোশাকশিল্পী অভিষেক রায়কে সম্ভাব্যভাবে দায়িত্ব দেবেন তারা। ঐন্দ্রিলাকে দেখা যাবে নীল ও সোনালি জরিতে বোনা বেনারসি শাড়িতে। অপরদিকে অঙ্কুশ ধুতি-পাঞ্জাবি পরবেন বলে ধারণা করা হচ্ছে।
তবে এখনও বিয়ে নিয়ে আরও বিস্তারিত না জানালেও ভক্তরা আশা করছেন খুব শীঘ্রই সেটি জানাবেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা।
এফএটি

