ছবি: সংগৃহীত
বলিউড তারকা সোনাক্ষী সিনহা ও তার স্বামী জহির ইকবাল বছর শেষে ছুটি কাটাচ্ছেন অস্ট্রেলিয়ায়। শুধু তাই নয় ভ্রমণকে উপভোগ করে একের পর এক রোমাঞ্চকর অভিজ্ঞতাও ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এ জুটি। গ্রেট ব্যারিয়ার রিফ থেকে শুরু করে বক্সিং ডে টেস্ট ম্যাচ, তাদের এই ভ্রমণ ভক্তদের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
সোনাক্ষী সম্প্রতি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় তাদের ঘুম থেকে জাগাচ্ছে এক সিংহের গর্জন। তারা এ মুহূর্তে অবস্থান করেছেন জামালা ওয়াইল্ডলাইফ নামক একটি লজে। সে লজে একটি সিংহের খাদের চারপাশে তৈরি ঘরে ছিলেন তারা।ভিডিওটির সঙ্গে সোনাক্ষী লিখেছেন, ‘আজকের অ্যালার্ম ঘড়ি।’ এর আগে তিনি আরেকটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে দেখা যায় জহির সোফায় বসে সিংহ ও সিংহীকে দেখতে ব্যস্ত।
বক্সিং ডে টেস্ট ম্যাচের অভিজ্ঞতাও শেয়ার করেছেন সোনাক্ষী। রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার জন্য উল্লাস করতে ও ভক্তদের সাথে ছবি তুলতেও দেখা যায় সোনাক্ষীকে।সে ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে সোনাক্ষী লিখেন,‘এমসিজিতে বক্সিং ডে ম্যাচে ক্রিকেটের অন্যরকম পরিবেশে আমাদের প্রথম ক্রিকেট ম্যাচটি একেবারে অবিস্মরণীয় করে তুলেছে।’
এছাড়া সোনাক্ষী ও জহির তাদের গ্রেট ব্যারিয়ার রিফ ভ্রমণেরও স্মৃতি ভাগ করেছেন। পানির নিচে প্রবাল প্রাচীর অন্বেষণ থেকে শুরু করে প্রবাল ও নিমো মাছের সন্ধানে মগ্ন থাকার অভিজ্ঞতা তুলে ধরেছেন তারা। সোনাক্ষী লিখেছেন, ‘গ্রেট ব্যারিয়ার রিফে এপিক ডাইভ ডে! ডাইভ গাইড ক্রিসের জন্য ধন্যবাদ, যিনি আমাদের সেরা জায়গাগুলো দেখিয়েছেন’
সোনাক্ষী এবং জহিরের এই ভ্রমণ ভক্তদের মাঝে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এছাড়াও তাদের ভ্রমণের অভিজ্ঞতা নিঃসন্দেহে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।
এফএটি

