Logo

বিনোদন

ঢালিউড কুইন এখন আমার : আরজে নিরব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:২১

অ
ঢালিউড কুইন এখন আমার : আরজে নিরব

ছবি : ফেসবুক থেকে নেওয়া

‘খান সাহেব রাগ কইরেন না, ঢালিউড কুইন এখন আমার’— ঢালিউড সুপারস্টার শাকিব খানকে সম্বোধন করে কথাটি বলেছেন জনপ্রিয় রেডিও জোকি (আরজে) নিরব। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে অপু বিশ্বাসের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে এ কথা লিখেন তিনি।

পোস্ট করা ছবিতে দেখা গেছে, একটি মঞ্চে মাইক্রোফন হাতে দাঁড়িয়ে আছেন নিরব। তার হাত ধরে বেশ হাসিমুখেই পাশে দাঁড়িয়ে আছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। 

ছবির ক্যাপশনে নিরব আরও লিখেন, ‘আপু বিশ্বাস, আমরা তোমাকে অনেক ভালোবাসি...।’

এদিকে পোস্টটির মন্তব্যঘরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকরা । সাইফুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘দুইজনকে একসাথে অনেক সুন্দর দেখা যাচ্ছে, দোয়া রইল।’ এস এন ভ্লগ নামের একজন লিখেছেন, ‘অসাধারণ জুটি। শুভ কাজটা সেরে ফেলেন।’

জুবায়ের নামের একজন লিখেছেন, ‘খান সাহেব রাগ করবেন কেনো? ডিভোর্সী মহিলা। খান সাহেবের নাম বেইচা বেইচা খাচ্ছে।’ অন্য আরেকজন লিখেছেন, ‘খান সাহেব খান খান হয়ে গেছে। এখন আর তার কিছু যায় আসে না।’

প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর শাকিব-অপু গোপনে বিয়ে করেন ২০০৮ সালে। বিয়ের ১০ বছর পর তারা সম্পর্কে ইতি টানেন। এরপর শাকিব খান জুটি বাঁধেন বুবলীর সঙ্গে। তবে এখন দুজনই অতীত। অতীত হলেও দুই জনের ঘরেই শাকিবের ফুটফুটে দুটি পুত্র সন্তান রয়েছে। অপু বিশ্বাসের ঘরে রয়েছে আব্রাম খান জয়, অন্যদিকে বুবলীর সংসারে শেহজাদ খান বীর।

ডিআর/ এটিআর


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন