প্রেমিকের সঙ্গে ফিনল্যান্ডে ছুটি কাটাচ্ছেন তৃপ্তি দিমরি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:৪২
ছবি: সংগৃহীত
বলিউডের আলোচিত অভিনেত্রী তৃপ্তি দিমরি। বর্তমানে ফিনল্যান্ডের তুষারাবৃত সৌন্দর্যের মধ্যে ছুটি কাটাচ্ছেন তিনি। তবে গুঞ্জন উঠেছে একা নয় প্রেমিক স্যাম মার্চেন্টের সঙ্গে ফিনল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন এ অভিনেত্রী।
সম্প্রতি নিজ ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে তাকে লাল সোয়েটার এবং কালো প্যান্ট পরে তুষারপাত উপভোগ করতে দেখা গেছে। মজার ছলে তুষারে স্লাইড করতেও দেখা গেছে তাকে। ভিডিওটির ক্যাপশনে তৃপ্তি লিখেছেন, আজ আমার জীবনের সবচেয়ে সুখী অধ্যায় বলে অনুভব হচ্ছে।
এদিকে, তার প্রেমিক স্যাম মার্চেন্টও তার ইনস্টাগ্রামে একই রকম একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে স্যামকেও ফিনল্যান্ডের তুষারপাত উপভোগ করতে দেখা যায়। এরপর থেকেই গোটা সামাজিক মাধ্যম জুড়ে গুঞ্জন উঠেছে যে তারা ফিনল্যান্ডে একসাথে ছুটি কাটাচ্ছেন।
এর আগেও তৃপ্তি ও স্যামকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। ডিনার কিংবা গভীর রাতের লং ড্রাইভেও একত্রে সময় কাটাতে দেখা গেছে এ জুটিকে। যা তাদের সম্পর্কের গুজবকে আরও উসকে দিয়েছে। যদিও তৃপ্তি এখনও জনসমক্ষে তাদের সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি।
সম্প্রতি বলিউডের বেশ কিছু সফল সিনেমায় অভিনয় করেছেন তৃপ্তি দিমরি। যার মধ্যে ‘অ্যানিমেল,’ ‘বুলবুল,’ ‘ভুল ভুলাইয়া ৩,’ ‘ব্যাড নিউজ ’ ও ‘কালা’ দর্শকের ব্যাপক ভালোবাসা পেয়েছে।
এফএটি

