ছবি: সংগৃহীত
নতুন বছর দরজায় কড়া নাড়ছে। আর একদিন পর শুরু হবে নতুন বছর। ঠিক সে সময়েই চলতি বছর নিয়ে নিজের অভিজ্ঞতা জানালেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা।
বরাবরই ব্যক্তিগত জীবনের ওঠাপড়া নিয়ে জনসমক্ষে কোনো মন্তব্য করতে নারাজ মালাইকা। তবে এই বছরটি মালাইকা অরোরা জন্য ছিল নানা ঝড়ঝাপ্টার। অর্জুন কাপুরের সঙ্গে পাঁচ বছরের সম্পর্কের সমাপ্তি ও সৎবাবাকে হারানোর মতো ব্যক্তিগত আঘাত সামলেও নতুন করে ঘুরে দাঁড়ানোর কথা জানালেন সাহসী এই অভিনেত্রী।
সচরাচর মনের কথা প্রকাশ্যে না আনলেও বছর শেষের আগে নিজ ইন্সটাগ্রামে এক পোস্ট দিয়েছেন মালাইকা। যেখানে তিনি লিখেছেন, ‘২০২৪, আমি তোমাকে ঘৃণা করি না, কিন্তু তুমি আমার জন্য খুব কঠিন ছিলে। অনেক চড়াই-উতরাই পেরিয়েছি। অনেক কিছু শিখেছি। তুমি দেখিয়ে দিয়েছ যে জীবন মুহূর্তেই বদলে যেতে পারে। নিজের উপর বিশ্বাস রাখা কতটা জরুরি, তাও তুমি শিখিয়েছ।’
মালাইকা আরও বলেন, এই বছরটি তাকে স্বাস্থ্য সম্পর্কে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে।সেটি মানসিক হোক কিংবা শারীরিক স্বাস্থ্য, দুটোই গুরুত্বপূর্ণ। যদিও কিছু ঘটনা এখনও তিনি বুঝে উঠতে পারেননি, তবে বিশ্বাস করেন সময়ের সাথে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে। হঠাৎ করে মালাইকার এমন পোস্টে অবাকই হয়েছেন তার ভক্তরা।
নেটিজেনদের অনেকের ধারণা, মালাইকার এই পোস্টে অর্জুন কাপুরকেই ইঙ্গিত করা হয়েছে। তবে এর আসল সত্যি কী, তা সময়ই বলবে।
এফএটি

