Logo

বিনোদন

অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া, মন দেবেন ধর্ম-কর্মে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৩

অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া, মন দেবেন ধর্ম-কর্মে

তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি জানিয়েছেন, চার বছর ধরে শোবিজে কাটানো সময় স্মরণীয় হলেও এবার তিনি থামার সিদ্ধান্ত নিয়েছেন।

নওবা বলেন, বর্তমানে তিনি তার দ্বীন, অন্তরের শান্তি, শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নের দিকে মনোযোগ দিতে চান। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে নতুন কোনো নাটক, টিভিসি বা ওয়েবফিল্মে কাজ করবেন না। তবে আগে করা কাজগুলো ভবিষ্যতে প্রকাশ পেতে পারে, কিন্তু সেগুলোতে তিনি আর সক্রিয়ভাবে যুক্ত থাকবেন না।

ছোটবেলায় শিশুদের অনুষ্ঠান উপস্থাপনা দিয়ে মিডিয়ায় পা রাখা নওবা পরে নাটক ও ওয়েবফিল্মে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপূরাণ’, ‘শুধু তুমি’, ‘কন্ট্রোল প্লাস জেড’ এবং ওয়েবফিল্ম ‘পুনর্মিলন’।

নওবা শেষবার দর্শক ও ভক্তদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এতদিন যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তার জন্য তিনি হৃদয়ের গভীর থেকে ধন্য।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নাটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর