Logo

বিনোদন

ঢাকা-৮ আসনের এক প্রার্থী এবার নির্বাচনে আমার অভাব পূরণ করেছে : হিরো আলম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৮

ঢাকা-৮ আসনের এক প্রার্থী এবার নির্বাচনে আমার অভাব পূরণ করেছে : হিরো আলম

হিরো আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে উচ্চ আদালত থেকে আপিলে রায় পেলেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। এরপর দীর্ঘ সময় নির্বাচন বা রাজনীতি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি। ব্যক্তিগত কাজকর্মেই সময় কাটাচ্ছিলেন বলে জানা যায়।

তবে সেই নীরবতা ভেঙে আবারও আলোচনায় এসেছেন হিরো আলম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ইঙ্গিতপূর্ণ পোস্টে তিনি লেখেন, ‘এবারের নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী।’

পোস্টে কোনো প্রার্থীর নাম উল্লেখ না করায় বিষয়টি ঘিরে কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। মন্তব্যের ঘরে অনেকেই ওই প্রার্থীর নাম প্রকাশের দাবি জানিয়েছেন।

একজন মন্তব্য করেন, ‘নামটা প্রকাশ করলে আরও খুশি হতাম। নাম বললে ডার্বি পুরস্কার দিবো।’

আরেকজন লেখেন, ‘নাম বললে এক প্যাকেট ডার্বি গিফট তোমার জন্য আলম ভাই।’

হিরো আলমের এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও জল্পনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বগুড়া থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম। যাচাই-বাছাইয়ে তার প্রার্থিতা বাতিল হলেও পরে আদালতের আদেশে তা ফিরে পান এবং ‘সিংহ’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। তবে ভোটের দিন কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

এরপর ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনেও প্রার্থী হন হিরো আলম। সে সময় ভোটগ্রহণের দিন একটি কেন্দ্রে তার ওপর হামলার ঘটনাও ঘটে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর