Logo

বিনোদন

ধর্ষণ মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৮

ধর্ষণ মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় এ আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দাখিল করা তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে এ পরোয়ানা জারি করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার জানান, পিবিআই তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত বিষয়টি আমলে নেন এবং হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাদিয়া রহমান মিথিলাকে চলচ্চিত্রে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে হিরো আলম বিয়ের প্রলোভন দেখান। পরে তাকে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক গর্ভপাত করাতে বাধ্য করা হয় বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ অস্বীকার করলে চলতি বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী।

এ বিষয়ে হিরো আলমের বক্তব্য জানার জন্য মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হিরো আলম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর