Logo

বিনোদন

ভালোবাসা দিবসে বিয়ে করলেন নির্মাতা দীপু হাজরা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৪

ভালোবাসা দিবসে বিয়ে করলেন নির্মাতা দীপু হাজরা

বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ে-বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় টিভি নাট্যনির্মাতা দীপু হাজরা। রোববার (১৪ ফেব্রুয়ারি) পারিবারিক আয়োজনে ঢাকার একটি রেস্টুরেন্টে ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দীপু হাজরা জানান, তার স্ত্রী সাথী আক্তার ঢাকা সিটি কলেজের ইংরেজি সম্মান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তাদের পরিচয় হয়েছিল ফেসবুকের মাধ্যমে প্রায় তিন বছর আগে। সেখান থেকেই সম্পর্কের শুরু, পরে ভালোবাসার জন্ম।

নির্মাতার ভাষ্য, বিয়েটি দুই পরিবারের সমঝোতায় হলেও তারা আগেই ঠিক করেছিলেন— যেকোনো ভালোবাসা দিবসেই বিয়ে করবেন। সেই সিদ্ধান্তের বাস্তবায়ন হলো আজ। তিনি আশা প্রকাশ করেন, জীবনের বাকি দিনগুলো ভালোবাসায় কাটবে।

বর্তমান পরিস্থিতির কারণে বড় আয়োজন করা সম্ভব না হলেও সময়-সুযোগ করে পরবর্তীতে একটি বড় পরিসরের অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, দেশের জনপ্রিয় টিভি নাটক নির্মাতাদের মধ্যে অন্যতম দীপু হাজরা। এরই মধ্যে তিনি শতাধিক নাটক নির্মাণ করেছেন।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিয়ের খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর