Logo

বিনোদন

পডকাস্টে বুবলী

‘শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি, তাই নতুন বিয়ের প্রশ্নই আসে না’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৪

‘শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি, তাই নতুন বিয়ের প্রশ্নই আসে না’

অভিনেতা শাকিব খানের সঙ্গে নিজের সম্পর্কের বর্তমান অবস্থান স্পষ্ট করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি জানিয়েছেন, তাদের মধ্যে এখনো আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি; ফলে তার নতুন করে বিয়ের কোনো প্রশ্নই ওঠে না।

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে ‘Behind the Fame with RRK’ পডকাস্টে অতিথি হয়ে এ কথা বলেন বুবলী। অনুষ্ঠানের সঞ্চালক রুম্মান রশীদ খান তাকে প্রশ্ন করেন, তিনি কবে আবার বিয়ে করছেন।

জবাবে বুবলী বলেন, শুরুতেই পরিষ্কার করে দিতে চান— তার ডিভোর্স হয়নি, তাই নতুন বিয়ের প্রসঙ্গও আসে না। শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবর নিয়ে তিনি মন্তব্য করেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে নিজের বৈবাহিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মানুষের ম্যারিটাল স্ট্যাটাস সাধারণত বিবাহিত, ডিভোর্সড, সেপারেটেড বা বিধবা— এভাবে নির্ধারিত হয়; এখানে ‘অতীত’ বলে কোনো অপশন নেই।

শাকিব খানের সঙ্গে সম্পর্কের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বুবলী জানান, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান হতে পারে, আবার তা ঠিকও হয়ে যায়। তিনি জোর দিয়ে বলেন, তাদের কখনো ডিভোর্স হয়নি— অনেকের দ্বিধা দূর করতেই বিষয়টি পরিষ্কার করেছেন।

পডকাস্টে বুবলী তার ব্যক্তিগত জীবনের আরও নানা বিষয়, প্রথম প্রেম এবং মিডিয়াপাড়ার বিভিন্ন গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেন।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শবনম বুবলী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর