Logo

বিনোদন

বিচ্ছেদের আইনি লড়াইয়ের ইতি টানলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৪:৩৬

অ
বিচ্ছেদের আইনি লড়াইয়ের ইতি টানলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি

ছবি: সংগৃহীত

বেশ কয়েক বছর আগেই বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন হলিউডের জনপ্রিয় তারকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। তবে তাঁদের সম্পর্ক শেষ হয়েও যেন হচ্ছিল না। অবশেষে জনপ্রিয় এ তারকা জুটির মধ্যে দীর্ঘদিন ধরে চলা আইনি লড়াই এর অবসান ঘটেছে। প্রায় ৮ বছর পর তাদের বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। অ্যাঞ্জেলিনা জোলির আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।  

২০১৬ সালে বিবাহবিচ্ছেদের মামলা করেন জোলি। এই মামলাটি তাঁদের সন্তানদের অভিভাবকত্ব ও সম্পত্তি ভাগাভাগির মতো নানা জটিলতা তৈরি করে। সম্প্রতি, জোলির আইনজীবী জানিয়েছেন, তিনি বিবাহবিচ্ছেদ প্রক্রিয়াটি সম্পন্ন করতে চান। আইনজীবীর ভাষ্য অনুযায়ী, অ্যাঞ্জেলিনা ও তাঁর সন্তানেরা অনেক আগেই ব্র্যাড পিটের সম্পত্তি ত্যাগ করেছেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ায় ক্লান্ত হয়ে তিনি মামলাটি শেষ করার সিদ্ধান্তে পৌঁছেছেন।

তবে, ফ্রান্সের একটি আঙুর বাগিচা নিয়ে তাদের মধ্যে আইনি জটিলতা এখনও পুরোপুরি মেটেনি। একত্রে তারা কোন শর্তে বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া শেষ করতে সম্মত হয়েছেন, তা এখনো জানা যায়নি।

প্রসঙ্গত, ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। তাদের ছয় সন্তান রয়েছে। ২০১৯ সালে আদালত তাদের বিচ্ছেদ ঘোষণা করলেও অবশেষে এই বছর তাদের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া শেষ হয়েছে।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন