Logo

বিনোদন

১৪ বোতল মদ নিয়ে আটক হওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন মেহজাবীন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৯

১৪ বোতল মদ নিয়ে আটক হওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন মেহজাবীন

গত বছরের আগস্টে ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল মদসহ আটক হওয়ার অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, এ ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা। জানালেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে টার্গেট করা হচ্ছে।

এর আগে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ঘটনাকালে তার সঙ্গে স্বামী নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত ছিলেন। অভিযোগ ওঠে, তাদের লাগেজে ১৪ বোতল মদ পাওয়া গেলেও রহস্যজনক কারণে বিষয়টি প্রকাশ না করে ছেড়ে দেওয়া হয়। পরে খবরটি ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।

রোববার (২২ ফেব্রুয়ারি) দেওয়া পোস্টে মেহজাবীন বলেন, দীর্ঘদিন ধরেই তাকে বিভিন্নভাবে হয়রানির চেষ্টা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, এর আগে একটি মিথ্যা মামলায়ও তাকে জড়ানো হয়েছিল, তবে আদালত তাকে অব্যাহতি দিয়েছেন এবং সত্য প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, নতুন করে কাজে মনোযোগ দেওয়ার সময়ই আবার তার মানহানি করার চেষ্টা চলছে। প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও ভিডিও শিল্পীদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে।

নারীদের বিরুদ্ধে সাইবার টার্গেটিংয়ের প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে মেহজাবীন বলেন, তিনি কেবল নিজের কাজ নিয়েই এগিয়ে যেতে চান এবং চান তার পেশাগত কাজই আলোচনায় থাকুক, বিতর্ক নয়।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মেহজাবীন চৌধুরী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর