Logo

বিনোদন

তরুণীকে আটকে হেনস্তার অভিযোগে কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৭

তরুণীকে আটকে হেনস্তার অভিযোগে কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগে বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকায় অভিযান চালিয়ে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন। তিনি জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে দায়ের করা মামলায় আদালত থেকে নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মডেল নোবেল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর