ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়াতে পারিবারিক সময় কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। নববর্ষের রাতে এই দম্পতিকে মধ্যরাতে সিডনিতে ঘুরে বেড়াতে দেখা যায়। বিরাট বর্তমানে বর্ডার-গাভাস্কার ট্রফি-তে অস্ট্রেলিয়া সফরে ব্যস্ত থাকলেও তাকে সঙ্গ দিতে সন্তানদের নিয়ে সেখানেই থাকছেন আনুশকা।
চতুর্থ টেস্টের পর দলটি এখন সিডনিতে রয়েছে ফাইনাল ম্যাচ খেলার জন্য। আনুশকাও বিরাটের পাশে থেকে একসাথে নতুন বছরকে স্বাগত জানান। তাদের নববর্ষ উদযাপনে যোগ দেন বিরাটের সতীর্থ দেবদত্ত পদিকল।
পারফরম্যান্সের কারণে গত কিছুদিন ধরে বেশ আলোচনায় রয়েছেন কোহলি। কারণ অস্ট্রেলিয়া সফরে তার ফর্ম কিছুটা নিম্নমুখী। অন্যদিকে, আনুশকা দীর্ঘদিন সিনেমা থেকে দূরে আছেন। তার মুক্তি পাওয়া শেষ সিনেমা ছিল ‘জিরো’।
এরপর থেকে তিনি মাতৃত্ব ও পরিবার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। যদিও মুক্তির অপেক্ষায় রয়েছে আনুশকা অভিনীত ‘চাকদা এক্সপ্রেস’। তবে কবে মুক্তি পাবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
এফএটি

