Logo

বিনোদন

নতুন বছর শুরুতে সিদ্ধিবিনায়ক মন্দিরে কার্তিক আরিয়ান

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ২০:১০

অ
নতুন বছর শুরুতে সিদ্ধিবিনায়ক মন্দিরে কার্তিক আরিয়ান

ছবি: সংগৃহীত

ভিন্ন উপায়ে নতুন বছরকে স্বাগত জানালেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। বছরের শুরুর দিনেই মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করতে দেখা যায় এ অভিনেতাকে। যেখানে লাল শার্ট ,সাদা পায়জামা, লম্বা চুল ও ভারী দাড়িতে ভক্তদের নজর কাড়েন আরিয়ান।

মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে কার্তিক আরিয়ানের এই ভিন্নধর্মী লুক। যেখানে আরিয়ানকে নতুনভাবে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা। প্রকাশ্যে আসা ছবির মন্তব্যে এক ভক্ত লিখেছেন,‘খুব সুন্দর দেখাচ্ছে!’ আরেকজন মন্তব্য করেন, ‘এই নতুন লুকের সাথে তার পরবর্তী সিনেমা দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।’ 

অনেকেই ধারণা করছেন কার্তিকের নতুন লুকটি সম্ভবত অনুরাগ বসুর আসন্ন সিনেমার জন্য হতে পারে। যদিও তিনি তার সিনেমার চরিত্র বা গল্প সম্পর্কে এখনও কিছু প্রকাশ করেননি। জানা গেছে ,অনুরাগ বসুর আসন্ন সিনেমায় কার্তিকের সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধতে চলেছেন তৃপ্তি দিমরি। 

সম্প্রতি ‘ভুল ভুলাইয়া ৩’-এ অভিনয় করে বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেন কার্তিক আরিয়ান। এছাড়াও করণ জোহরের আসন্ন সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা ’তে মুখ্য চরিত্রে দেখা দেবেন আরিয়ান। 

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন