Logo

বিনোদন

নতুন বছরে কি সুখবর দিলেন ইলিয়ানা

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ২০:৪৭

অ
নতুন বছরে কি সুখবর দিলেন ইলিয়ানা

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি'ক্রুজ। নতুন বছরের প্রথম দিনেই ভক্ত-অনুরাগীদের সাথে ভাগাভাগি করলে দারুণ এক সুখবর। সামাজিক মাধ্যমে ২০২৪ সালে কাটানো নিজের বিশেষ মুহূর্তগুলি শেয়ার করেছেন অভিনেত্রী, যেখানে অনুরাগীদের নজর কেড়েছে অক্টোবর মাসের একটি ছবি।

সেই ছবিতে ইলিয়ানা একটি প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে নিয়ে আছেন, যা দেখে নেটিজেনদের ধারণা তিনি আবারও মা হতে চলেছেন। 

যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি ইলিয়ানা। তবে ভক্তদের ধারণা দ্বিতীয়বার মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। আর তাই ইলিয়ানা'র পোস্ট করা সে ছবির মন্তব্যে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য ভক্ত।  

এর আগে ২০২৩ সালের আগস্ট মাসে প্রথমবারের মতো মা হয়েছিলেন ইলিয়ানা ও মাইকেল ডোলান দম্পতি। ২০২৪ সালে সন্তান কোয়াকের জন্মদিন পালনের মুহূর্তও ভক্তদের সাথে ভাগ করে নিয়েছিলেন ইলিয়ানা।  ইলিয়ানা ডি'ক্রুজ-কে শেষ দেখা গিয়েছিল ‘তেরা কেয়া হোগা লাভলি ’ ও ‘দো অউর দো পেয়ার’ সিনেমায়। 

এফএটি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন