Logo

বিনোদন

নতুন সম্পর্কের ইঙ্গিত দিলেন পূজা চেরি, ছেড়ে দিতে পারেন অভিনয়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ২১:৫৯

নতুন সম্পর্কের ইঙ্গিত দিলেন পূজা চেরি, ছেড়ে দিতে পারেন অভিনয়

পূজা চেরি/ ফাইল ছবি

শিশুশিল্পী থেকে তারকা নায়িকা হয়ে ওঠা পূজা চেরি ক্যারিয়ারের আট বছর পার করছেন। এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘দম’, যা নিয়ে বর্তমানে তিনি বেশ আলোচনায় রয়েছেন।

সম্প্রতি জীবনের নানা বিষয় নিয়ে এক পডকাস্টে অংশ নিয়ে পূজা খোলামেলা কথা বলেছেন। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে সংসারের জন্য অভিনয় ছাড়তেও তিনি দ্বিধাবোধ করবেন না।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অংশ নিয়ে পূজা তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক নিয়ে মুখ খোলেন। বিভিন্ন সময়ে আব্দুল আজিজ, শাকিব খান, সিয়াম আহমেদ ও আদর আজাদের সঙ্গে তার নাম জড়িয়ে যেসব গুঞ্জন ছড়িয়েছে, সেসব বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, পডকাস্টে তিনি নিজের নতুন সম্পর্কের বিষয়েও ইঙ্গিত দিয়েছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পূজা চেরি বলেন, “সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনো চাই না আমার নামের সঙ্গে ডিভোর্স শব্দটি যুক্ত হোক। যদি সম্ভব হয় সংসার আর অভিনয় একসঙ্গেই চালিয়ে যাবো। আর যদি মনে হয় কোনোটা উনিশ–বিশ হচ্ছে, সে ক্ষেত্রে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেব।”

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখলেও জীবনসঙ্গী ও সংসারের গুরুত্ব তার কাছে সবার আগে। পূজা আরও যোগ করেন, “সংসারের জন্য আমি নির্দ্বিধায় সব কিছু ছাড়তে পারব।”

আগামী শনিবার (১৪ মার্চ) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ বিশেষ এই পডকাস্টটি প্রচারিত হবে।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর