Logo

বিনোদন

মা হারালেন নির্মাতা আশরাফ শিশির

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১২:৪৯

অ
মা হারালেন নির্মাতা আশরাফ শিশির

ছবি: সংগৃহীত

মা হারালেন ‘আমরা একটা সিনেমা বানাবো’ খ্যাত নির্মাতা আশরাফ শিশির। তার মা আনোয়ারা বেগম  বুধবার (১ জানুয়ারি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে কিডনিসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। 

মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন আশরাফ শিশির। বাংলাদেশের খবরকে তিনি বলেন, ‘মা ছিলেন একজন সংগ্রামী ও স্বাবলম্বী নারী। ২৪ বছর আগে বাবাকে হারানোর পর মা আমাদের আগলে রেখেছিলেন। তিনি ৪২ বছর সরকারি চাকরি করে আমাদের ভাই-বোনদের প্রতিষ্ঠিত করেছেন।’

বৃহস্পতিবার (২ জানুয়ারি) পাবনার আরিফপুরে নিজ গ্রামে আনোয়ারা বেগমের দাফন সম্পন্ন হয়। মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন নির্মাতা আশরাফ শিশির। 

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন