Logo

বিনোদন

পারভেজ ও সাঈদা শম্পার ‘প্রাণ ভোমরা’

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১৮:৫৭

পারভেজ ও সাঈদা শম্পার ‘প্রাণ ভোমরা’

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী পারভেজ খান ও সাঈদা শম্পার কণ্ঠে প্রকাশ হয়েছে ‘প্রাণ ভোমরা’ শিরোনামের একটি গান। প্রযোজনা প্রতিষ্ঠান গান জানালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এটি শোনা যাচ্ছে।

গীতিকার গোলাম মোর্শেদের কথায় এটির সুর ও সংগীত পরিচালনায় ছিলেন মো. মাশরুর হোসেন। 

এ ছাড়া গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রুমকী রুসা ও মো. মাশরুর হোসেন; যারা নান্দনিকভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন আবেগঘন এই গানটিকে। 

সংশ্লিষ্টরা আশা করছেন, গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে এবং তাদের ‘প্লে লিস্টে’ জায়গা করে নেবে।

গীতিকার গোলাম মোর্শেদ বলেন, আমি আধুনিক গানই বেশি লিখে আসছি। আমার ক্যারিয়ারে ফোক গানের সংখ্যা বেশি নেই। গান জানালার ইউটিউব চ্যানেলে আমার লেখা গান নিয়মিত প্রকাশ হচ্ছে। সে দিক থেকে শ্রোতাদের নতুন কিছু দেওয়ার প্রচেষ্টায় এই গান করেছি।'

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন