তমা মির্জা
ঢালিউডের গ্ল্যামারাস নায়িকার খোলস ভেঙে তমা মির্জা এখন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নির্মাতা ও দর্শকদের নির্ভরযোগ্য এক ‘পারফর্মার’ হিসেবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও নিজেকে কিছুটা আড়ালে রেখেছেন। তবে এই আড়াল হওয়া মানে হারিয়ে যাওয়া নয়, বরং নিজেকে নতুনভাবে উপস্থাপনের প্রস্তুতি।
২০১৫ সালে শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’ সিনেমার মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও তমা দীর্ঘ সময় প্রথাগত বাণিজ্যিক সিনেমার গণ্ডিতেই সীমাবদ্ধ ছিলেন। তবে নির্মাতা রায়হান রাফীর ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ছিল তার ক্যারিয়ারের মোড় ঘোরানো কাজ। এরপর ওটিটি প্ল্যাটফর্মে ‘৭ নম্বর ফ্লোর’, ‘ফ্রাইডে’, ‘আমলনামা’ এবং সর্বশেষ শিহাব শাহীনের ‘দাগি’—প্রতিটি কাজেই তমা প্রমাণ করেছেন যে, তিনি শুধু নাচে নয়, মনস্তাত্ত্বিক অভিনয়েও সমান পারদর্শী। বিশেষ করে ‘সুড়ঙ্গ’ ছবিতে আফরান নিশোর বিপরীতে তার ‘ময়না’ চরিত্রটি ছিল ক্যারিয়ারের অন্যতম মাইলফলক।
-69d652ffcf67e.jpg)
সম্প্রতি বড় পর্দায় বা নতুন কাজের ঘোষণায় তমাকে সেভাবে দেখা যাচ্ছে না। ভক্তদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছিল, তমা কি তবে ‘ধীরে চলো’ নীতিতে হাঁটছেন? এ প্রসঙ্গে তমা মির্জা বলেন, “আমি আসলে নিরব নই, কাজের মধ্যেই আছি। ইতোমধ্যে বেশ কয়েকটি বড় প্রজেক্টের শুটিং শেষ করেছি। তবে সেগুলোর বিস্তারিত এখনই বলতে চাই না।” নিজের কাজের দর্শন নিয়ে তমা আরও বলেন, “ফাঁকা আওয়াজ দেওয়া আমার স্বভাব নয়। অহেতুক আলোচনার চেয়ে আমি কাজে বিশ্বাসী। সময় হলেই সবাইকে সবকিছু ঘটা করে জানাব।”
-69d6531761ec1.jpg)
২০২৬ সালটি তমা মির্জার জন্য অত্যন্ত ব্যস্ততার
হতে যাচ্ছে। চলতি বছরে তার দুটি বড় সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে একটি হলো
গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ‘জলযুদ্ধ’। এই সিনেমায় প্রথমবারের মতো তিনি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের
বিপরীতে অভিনয় করবেন। ভিন্নধর্মী এই গল্প নিয়ে তমা বেশ আশাবাদী। অন্যদিকে, তরুণ নির্মাতা
হাসান মোরশেদ পরিচালিত একটি সিনেমাতেও থাকছেন তিনি। এই ছবিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন
শরিফুল রাজ। যদিও ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে তমা জানিয়েছেন, গল্পের বৈচিত্র্যই
তাকে এই প্রজেক্টে যুক্ত করতে প্ররোচিত করেছে।
বাংলাদেশের খবর/এম.আর

