Logo

বিনোদন

মিঠুন-শ্রীদেবীর প্রেম, এক অসমাপ্ত অধ্যায়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৮:২৮

অ
মিঠুন-শ্রীদেবীর প্রেম, এক অসমাপ্ত অধ্যায়

ছবি : সংগৃহীত

বলিউডের স্বর্ণযুগের অন্যতম জুটি ছিলেন মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবী। তাদের প্রেমের গুঞ্জন এক সময় বলিউডের অলিগলিতে ঘুরে বেড়াত। যদিও সেই সম্পর্ক এখন অতীত। বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী এখনও কাজ করছেন। তবে শ্রীদেবী আমাদের ছেড়ে চলে গিয়েছেন অনেক বছর আগেই।

সম্প্রতি অভিনেত্রী সুজাতা এক সাক্ষাৎকারে তাদের সম্পর্কের কথা তুলে ধরেছেন।

তিনি বলেন, ‘মিঠুন ও শ্রীদেবী একে অপরকে পাগলের মতো ভালোবাসতেন। কিন্তু সেই সময়ে মিঠুন বিবাহিত ছিলেন। তার স্ত্রী যোগীতা বালি ও তাদের দুই সন্তান মিমো ও নমশী ছিলেন মিঠুনের জীবনের অঙ্গ। এই পরিস্থিতিতে তাদের সম্পর্ক জটিল হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত ভেঙে যায়।

এই বিচ্ছেদের পর শ্রীদেবী ভীষণ ভেঙে পড়েছিলেন। শ্যুটিং ফ্লোরে এসে তিনি চুপচাপ একটি কোণে বসে থাকতেন। কারও সঙ্গে কথা বলতেন না। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ালেই তার অভিব্যক্তি বদলে যেত। অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে সেই কঠিন সময়েও কাজ চালিয়ে যেতে সাহায্য করেছিল।

বিচ্ছেদের পর শ্রীদেবী ধীরে ধীরে নিজের জীবন সামলে নেন। এরপর এক প্রযোজকের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে, যা পরে বিবাহে পরিণত হয়। তাদের দুই কন্যা, জাহ্নবী ও খুশি কপূর বর্তমানে বলিউডে নিজেদের ক্যারিয়ার গড়ার পথে।

শ্রীদেবীর মৃত্যু এখনও রহস্যে মোড়া। ২০১৮ সালে দুবাইয়ে একটি হোটেলে তার মৃত্যু হয়। যদিও তদন্ত হয়েছিল, কিন্তু  তাতে কারণ জানা যায়নি।

এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন