Logo

বিনোদন

শিল্পী বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠান কাল

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৬:৪১

শিল্পী বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠান কাল

শিল্পী বিপাশা গুহঠাকুরতা, ছবি: সংগৃহীত

প্রসঙ্গ নজরুল-সঙ্গীত গ্রুপের প্রতিষ্ঠাতা শিল্পী বিপাশা গুহঠাকুরতা (১৯৬৬-২০২২) স্মরণে ২০২৪ সাল থেকে তার স্মরণে প্রবর্তন করা হয়েছে স্মৃতি পুরস্কার। 

এ বছর পুরস্কারটি পেতে যাচ্ছেন ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সঙ্গীতশিল্পী আশিক সরকার। 

শুক্রবার (১ মে) রাজধানীর ধানমণ্ডি ক্লাবের ফ্যামিলি লাউঞ্জ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হবে পুরস্কৃত শিল্পীর হাতে। 

২০২২ সালের ২৯ এপ্রিল শিল্পী বিপাশা গুহঠাকুরতা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

অনুষ্ঠানে বিপাশা স্মরণে নজরুলের গান পরিবেশন করবেন শিল্পী রেবেকা সুলতানা, শিল্পী পারভীন সুলতানা, শিল্পী নাহীদ মোমেন, শিল্পী মাহমুদুল হাসান, শিল্পী মহুয়া বাবর, শিল্পী বদরুন্নেসা ডালিয়া, শিল্পী তাপসী রায়, শিল্পী নাদিয়া আরেফিন শাওন, শিল্পী শহীদ কবির পলাশ, শিল্পী বিজন মিস্ত্রী প্রমুখ।

উল্লেখ্য, এর আগে এই পুরস্কার লাভ করেছেন শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া এবং শিল্পী-স্বরলিপিকার ড. পরিতোষ মণ্ডল।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন