Logo

বিনোদন

নতুন গানে বেলাল খান-পড়শী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৭:০৩

নতুন গানে বেলাল খান-পড়শী

ছবি: সংগৃহীত

‘ভালোবাসি হয়নি বলা’ ও ‘একলা প্রহর’সহ আরও অনেক জনপ্রিয় গানের জুটি জনপ্রিয় সংগীত শিল্পী বেলাল খান ও পড়শী। প্রায় এক বছর পর নতুন গান নিয়ে এলেন তারা।  

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে প্রকাশিত হয়েছে তাদের ‘তোমার জন্য আমি’ গানের মিউজিক ভিডিও। গানটির ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। 

এর গীতিকার মেহেদী হাসান লিমন এবং সুরারোপ করেছেন নাজির মাহমুদ। সংগীত পরিচালনায় রয়েছেন মুসফিক লিটু।

বেলাল খান ও পড়শীর কণ্ঠে গানটি নতুন এক আবেগঘন অভিজ্ঞতা দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

গানটি প্রসঙ্গে বেলাল খান বলেন, নাজির ভাই যখন গানটির সুর আমাকে শোনান এবং ডুয়েট করার পরামর্শ দেন তখনই মাথায় আসে পড়শীর কথা। এমনিতেও পড়শীর আর আমার কয়েকটি গান শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছে। আমাদের নতুন গানটি রোমান্টিক ঘরনার হলেও সব ধরনের শ্রোতাদের ভালো লাগবে আশা করছি। 

এ প্রসঙ্গে পড়সি বলেন, শ্রোতাদেরও অনেক চাওয়া ছিল বেলাল ভাইয়ের সঙ্গে ডুয়েট গান করার। ফাইনালি গানটি হলো। আশা করি শ্রোতারা আগের গানগুলোর মতোই আমাদের নতুন গান ‘তোমার জন্য আমি’ পছন্দ করবেন।

উল্লেখ্য, বেলাল খান ও পড়শীর এর আগে প্রকাশিত গান ‘কত যে আপন’। গেল বছর এটি প্রকাশিত হয়েছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন