ছবি: সংগৃহীত
বলিউডে এক সময় ‘ক্যসানোভা’ নামে পরিচিত ছিলেন জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর।। দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া থেকে ক্যাটরিনা কাইফ প্রথম সারির অনেক অভিনেত্রীর সঙ্গেই নিজের নাম জড়িয়েছিলেন এ অভিনেতা।
তবে রণবীরের হৃদয়ে আলিয়ার প্রবেশ ঘটার পর থেকেই সেই সম্পর্ক প্রেম থেকে বিয়ে পর্যন্ত পৌঁছায়। মজার বিষয় হচ্ছে বলিউডে এমন একজন অভিনেত্রী ছিলেন যিনি কখনোই রণবীরকে পাত্তা দেননি। তিনি আনুশকা শর্মা। প্রথম থেকেই নাকি রণবীরকে বন্ধু বানিয়ে রেখেছিলেন আনুশকা। আর এ কথা নিজেই জানান রণবীর।
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় রণবীর ও আনুশকার বন্ধুত্বপূর্ণ রসায়ন দর্শকের মন জয় করেছিল। বাস্তবের মতো সিনেমাতেও রণবীরকে বন্ধুত্বের সীমায় আটকে রেখেছিলেন অভিনেত্রী। রনবীর জানান, কোনও পুরুষ যদি আনুশকার প্রতি সামান্য প্রেমের ইঙ্গিতও দিত, তিনি তাকে বন্ধু বানিয়ে ফেলতেন।
জানা যায়, বিটাউনের এক অভিনেতা আনুশকার প্রেমে পড়েছিলেন। যার পদবিও কাপুর। এ বিষয়ে রণবীর বলেন, সেই অভিনেতা অর্জুন হতে পারেন, যিনি আনুশকার কাছে প্রেমের প্রস্তাব নিয়ে এসেছিলেন এবং ‘শুধুমাত্র বন্ধু’ হিসেবে প্রত্যাখ্যাত হয়েছিলেন।
এ প্রসঙ্গে আনুশকা বলেন, ‘আমি সেনা পরিবারের মেয়ে, ছোটবেলা থেকেই ছেলেদের সঙ্গে খেলাধুলা করে বড় হয়েছি, তাই তাদের সঙ্গে বন্ধুত্বে আমার কোনো অসুবিধা নেই।’
উল্লেখ্য, রণবীর সিংয়ের সঙ্গে একসময় সম্পর্কে জড়ালেও, সেই সম্পর্ক টেকেনি আনুশকার। এরপর ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ২০১৭ সালে বিয়ে করেন আনুশকা। বর্তমানে ভামিকা ও অকায় নামের দুই সন্তানের মা-বাবা জনপ্রিয় এ তারকা দম্পতি।
এফএটি

