Logo

বিনোদন

আইসিইউতে অভিনেতা মুশফিক

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৫:৪৬

অ
আইসিইউতে অভিনেতা মুশফিক

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর আদাবর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়। শনিবার দুপুরে হাসপাতালের জনসংযোগ বিভাগ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।

নির্মাতা ও প্রযোজক দীপু হাজরা গণমাধ্যমকে জানান, নাটকের শুটিং চলাকালীন ফারহান হঠাৎ করে জ্বর ও শরীর ব্যথা অনুভব করেন, যা তার অসুস্থতা বাড়িয়ে তোলে। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্র বলছে, ফারহান জ্বর ও শরীর ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। কিন্তু পরবর্তীতে তার অবস্থার আরও অবনতি ঘটে, যার ফলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকেরা আজ বিকেলে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন। 

অসুস্থতার কারণে ফারহানের আজকের নাটকের শুটিং বাতিল করা হয়েছে, যেখানে তার সহশিল্পী হিসেবে ছিলেন সাফা কবির। অভিনেতার অসুস্থতার খবরে তার ভক্তরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এফএটি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন