ছবি: সংগৃহীত
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের গুঞ্জনে সরগরম ছিল বলিউড। তবে সম্প্রতি বিদেশে নববর্ষ উদ্যাপন শেষে সপরিবারে মুম্বাই ফিরেছেন তারা। মুম্বাই বিমানবন্দরেই একসঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন আলোচিত এ দম্পতি। মুহূর্তেই সে মুহূর্তের ছবি-ভিডিওতে ছড়িয়ে পড়ে গোটা সামাজিক মাধ্যম জুড়ে। এরপর থেকেই শুরু হয় গুঞ্জন।
প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যায়, মেয়ে আরাধ্যাকে নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন ঐশ্বরিয়া। সাথে রয়েছেন অভিষেক। বিমানবন্দর থেকে বের হয়ে ঐশ্বরিয়ার জন্য গাড়ির দরজা খুলতে দেখা যায় অভিষেককে।
গত কয়েক মাসে অভিষেক-ঐশ্বরিয়াকে একসঙ্গে খুব একটা দেখা যায়নি। আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানেও ঐশ্বরিয়া বচ্চন পরিবারের সঙ্গে না গিয়ে আলাদাভাবে মেয়ে আরাধ্যাকে নিয়ে উপস্থিত হন। যা তাদের বিচ্ছেদের গুঞ্জনকে আরও জোরালো করে।
তবে সম্প্রতি তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর দম্পতির অনুরাগীরা যেন হাফ ছেড়েছেন।একজন ভক্ত তাদের ছবির মন্তব্যে লেখেন, ‘অনেক দিন পর আপনাদের একসঙ্গে দেখে ভালো লাগছে। ’আরেকজন প্রশ্ন করেন, ‘যারা বিবাহবিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিলেন, তারা কোথায়?’
এফএটি

