Logo

বিনোদন

চিরনিদ্রায় শায়িত হলেন অঞ্জনা

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৭:১৮

অ
চিরনিদ্রায় শায়িত হলেন অঞ্জনা

ছবি: সংগৃহীত

প্রয়াত চিত্রনায়িকা অঞ্জনা রহমান শনিবার (৪ জানুয়ারি) বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন। বাদ জোহর প্রথমে এফডিসিতে এরপর চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

 দীর্ঘদিনের কর্মস্থল এফডিসি, যেখানে কিশোরী অঞ্জনা রহমানকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল ঢাকাই চলচ্চিত্রের জগৎ সেখানে সকল সহ শিল্পীদের উপস্থিতিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এফডিসিতে তাকে শ্রদ্ধা জানান পরিচালক, নির্মাতা, শিল্পী সমিতির সদস্য এবং সহকর্মীরা। দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অঞ্জনার স্মৃতিচারণ করে কান্নায় ভেঙ্গে পড়েন।

উল্লেখ্য, শুক্রবার (৩ জানুয়ারি) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় অঞ্জনা রহমান শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। 

চার দশকের ক্যারিয়ারে তিন শতাধিক সিনেমায় অভিনয় করা অঞ্জনা রহমান ১৯৮২ সালে ‘গাংচিল’ এবং ১৯৮৬ সালে ‘পরিণীতা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন