ছবি: সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেতা মুশফিক আর ফারহান জ্বরের কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
প্রিয় অভিনেতার অসুস্থতার খবরে তার ভক্তরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে খন তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার মামা আব্দুল্লাহ মামুন।
তিনি জানান, ফারহান ভাইরাল ফিভারে আক্রান্ত হয়েছেন এবং অতিরিক্ত সতর্কতার জন্য আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে আগের চেয়ে ভালো।
এর আগে জানা যায়, শুটিং চলাকালে হঠাৎ জ্বর ও শরীর ব্যথায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন ফারহান। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
এফএটি

