Logo

বিনোদন

মায়ের প্রতি দায়িত্ববান তৈমুর

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:৪৫

অ
মায়ের প্রতি দায়িত্ববান তৈমুর

ছবি: সংগৃহীত

উঁচু জুতো পরে হাঁটা নায়িকাদের জন্য সব সময় সহজ নয়। মায়ের এ কষ্ট যেন এ বয়সেই বুঝতে শিখে গেছে সাইফ ও কারিনার ছেলে তৈমুর। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের ব্যক্তিগত জীবনের কিছু ছবি শেয়ার করেছেন কারিনা।

যেখানে ছোট ছেলে তৈমুর আলি খানকে দেখা যায় মা করিনার জুতো হাতে নিয়ে হেঁটে যেতে। করিনা ক্যাপশনে লিখেছেন, ‘মায়ের সেবা’। প্রকাশ্যে আসা এই ছবি কারিনার ভক্তদের মন ছুঁয়ে গেছে।

ভক্তরা কারিনার ছেলের নম্রতা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন ছবির মন্তব্যে। একজন ভক্ত লিখেছেন, ‘তৈমুর ধীরে ধীরে আভিজাত্যে ভরপুর একজন ভদ্র পুরুষ হয়ে উঠছে।’ করিনার সাধারণ জীবনযাপনের প্রশংসাও করেছেন অনেকে। 

বলিউডে অহংকারী বলে পরিচিত হলেও কারিনা কাপুর ব্যক্তিগত জীবনে মাটিতে পা রেখে চলেন। বয়স নিয়ে গর্বিত এই অভিনেত্রী নিয়মিত শরীরচর্চা করেন ও বিনা মেকআপে ছবি শেয়ার করতেও দ্বিধা করেন না। অসংখ্য ভক্তদের হদয়ে বাস করেন বলিউডের এ জনপ্রিয় অভিনেত্রী। 

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন