Logo

বিনোদন

‘অ্যানিম্যাল’ মোটেও নারীবাদ-বিরোধী নয় : তৃপ্তি দিমরি

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:৪৩

অ
‘অ্যানিম্যাল’ মোটেও নারীবাদ-বিরোধী নয় : তৃপ্তি দিমরি

ছবি: সংগৃহীত

‘বুলবুল’ , ‘কলা’,‘লায়লা মজনু’-র মতো সিনেমায় কাজ করে অভিনেত্রী হিসাবে নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছিলেন তৃপ্তি দিমরি। তবে তাকে রাতারাতি খ্যাতি এনে দেয় সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’। যদিও এই সিনেমার জন্য বেশ কটাক্ষের শিকারও হয়েছেন তৃপ্তি। অনেকের অভিযোগ, ‘অ্যানিম্যাল’ সিনেমায় নারীদের অসম্মানিত করা হয়েছে। বিশেষ করে তৃপ্তির চরিত্রটি একজন নারীর জন্য অসম্মানজনক।

তবে ভক্তদের এই সমালোচনা নিয়ে এবার মুখ খুলেছেন তৃপ্তি। তিনি বলেন, ‘অ্যানিম্যাল’ মোটেও নারীবাদ-বিরোধী সিনেমা নয়। শুধু ‘অ্যানিম্যাল’ না, কোনো সিনেমাকেই আমি এ ধরনের তকমা দেই না। ‘অ্যানিম্যাল’ সিনেমার প্রতিটি চরিত্রের সাথে আমি নিজেকে যুক্ত করার চেষ্টা করেছি। সিনেমার পরিচালকের উপরও আমার পূর্ণ বিশ্বাস ছিল। 

তৃপ্তি আরও যোগ করেন, ‘অ্যানিম্যাল’ সিনেমার এই চরিত্রের জন্য চোখে মুখে সারল্য আর মনের দিক থেকে শক্তিশালী কাউকে চেয়েছিলেন সন্দীপ রেড্ডি বঙ্গা। এই সিনেমায় আমার চরিত্রটি অন্য সবার চেয়ে ভিন্ন ছিল। নতুন কিছু করার সুযোগ ছিল এখানে। সন্দীপ স্যার চরিত্রটি বুঝিয়ে দেওয়ার পর আমার মনে হয়েছিল, এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ। এখান থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। তাই আমি রাজি হয়ে যাই।

প্রসঙ্গত, ২০২৪ সালে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তৃপ্তি দিমরি। ভিকি কৌশলের সাথে ব্যাড নিউজ, রাজকুমার রাও-এর সাথে ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও এবং কার্তিক আরিয়ানের বিপরীতে ভুল ভুলাইয়া ৩-এও অভিনয় করেছেন তিনি। আগামীতে সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে ধড়ক ২-এও দেখা যাবে তৃপ্তিকে।

এফএটি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন