Logo

বিনোদন

তাহসানকে বিয়ে করতেই প্রাক্তন প্রেমিককে ধোঁকা দিয়েছেন রোজা!

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:৪৬

অ
তাহসানকে বিয়ে করতেই প্রাক্তন প্রেমিককে ধোঁকা দিয়েছেন রোজা!

ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। বছরের শুরুতেই এমন সুসংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে  শুভেচ্ছার ঝড় তুলেছেন তাহসানের ভক্ত-অনুরাগীরা। শনিবার (৪ জানুয়ারি) জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান।

শনিবার সকাল থেকেই তাহসানের বিয়ে নিয়ে একের পর এক ধোয়াশা সৃষ্টি হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর জানা যায়, রোজার বাবা ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী যাকে র‍্যাব গুলি করে মেরে ফেলেছে। তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে রোজা তার প্রাক্তন প্রেমিককে ধোঁকা দিয়েছেন তাহসানকে বিয়ে করার জন্য।    

তাহসানের স্ত্রী রোজার  প্রাক্তন প্রেমিক গণমাধ্যমে জানান, ৯ বছরের দীর্ঘ প্রেমের সম্পর্কে ছিলেন তারা। এমনকি বিদেশে যাওয়ার আগে তার কাছ থেকে ১৫ লক্ষ টাকাও নাকি নিয়েছেন রোজা। বিয়ের আগে প্রেমিকের সঙ্গে এক ছাদের নিচে বাস করেছেন তারা এমন গুঞ্জনও উঠেছে। 

তিনি আরও জানান, রোজা কখনো গ্রাজুয়েশন কমপ্লিট করেননি। এমনকি রোজার বিদেশে পড়াশোনার বিষয়টিও মিথ্যা। তাহসানকে বিয়ে করার জন্য ৩ মাস আগেই প্রেমিকের সাথে সম্পর্ক ভেঙেছেন তাহসানের স্ত্রী এমনটাই দাবি তার প্রাক্তন প্রেমিকের।  

তবে এতকিছুর পরেও অনেক তারকা ও ভক্তরা তাহসান ও রোজাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন। তারা বলছেন একজন মেয়ের বাবার পরিচয়ে তাকে কখনো জাস্টিফাই করা উচিত নয়। এছাড়াও একজন মানুষের অতীত থাকতেই পারে সেটি তার একান্তই ব্যক্তিগত বিষয়। নবদম্পতির জন্য তারা জানাচ্ছেন অভিনন্দন ও শুভেচ্ছা।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন