ছবি: সংগৃহীত
পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সাজসজ্জা সবসময়ই নজরকাড়া। একেক অনুষ্ঠানে একেক সাজে হাজির হয়ে সকলের নজর কাড়েন পাকিস্তানের আলোচিত এ অভিনেত্রী। এমনকি অসংখ্য ভক্তরাও অপেক্ষায় থাকেন হানিয়াকে নতুন ভাবে দেখার।
সম্প্রতি, আবারও নতুন সাজে ফ্রেমে ধরা দিয়েছেন হানিয়া। সবুজ ও সোনালী রঙের লেহেঙ্গা সাথে মানানসই গয়নায় আবারও সকলের মনোযোগ কেড়েছেন তিনি। জানা গেছে, বোন অরুবা গিলের বিয়ে উপলক্ষে এমন সাজে উপস্থিত হয়েছেন হানিয়া।
নতুন এই সাজে তোলা ছবি মুহুর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে ভক্তদের অসংখ্য মন্তব্যে ভাসতে থাকেন হানিয়া আমির। একজন লিখেছেন, বিবাহ মৌসুমের জন্য সাজের অনুপ্রেরণা খুঁজছেন? হানিয়া আমিরের ফ্যাশন ডায়েরি থেকেই নেওয়া যেতে পারে সেরা ধারণাগুলি।
প্রসঙ্গত, ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেছিলেন হানিয়া। এরপর ২০১৭ সালে ‘তিতলি’ নামের একটি সিরিয়ালের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। গতবছর রোমান্টিক নাটক ‘কাভি মে কভি তুম’- এ অভিনয় করে আলোচনায় আসেন তিনি।
এফএটি

