ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৪ বছরের সম্পর্কের পর অবশেষে বিয়ের সাজে ধরা দিলেন টালিউডের জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে নবদম্পতির বেশে একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে ঐন্দ্রিলা কমলা ও গোলাপি বেনারসি এবং অঙ্কুশ হালকা গোলাপি পাঞ্জাবিতে সেজে ছিলেন। ঐন্দ্রিলার মাথার ওড়নায় জরির বুনোটে লেখা ছিল ‘অঙ্কুশ-ঐন্দ্রিলা’।
পানপাতায় মুখ ঢেকে একে অপরের চোখে তাকিয়ে জীবনের নতুন অঙ্গীকারের ইঙ্গিত দেন তারা। ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনরাও জানতে চাইছেন, তাহলে কি চুপিসারেই বিয়ে করে ফেললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? তবে না বিয়ের পিড়িতে বসছেন না তারা। ভক্তদের অপেক্ষা যেন এবারেও শেষ হল না।
জানা গেছে, নবদম্পতির এ সাজটি জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের বিয়ের নতুন কালেকশনের শ্যুটের অংশ ছিল।কিন্তু টালিপাড়ায় জল্পনা শুরু হয়েছে, হয়ত খুব শীঘ্রই বাস্তবের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা জুটি।
বিয়ের সাজ ছাড়াও, তাদের কালো রঙের প্রীতিভোজের সাজেও দেখা গেছে। ঐন্দ্রিলা পরেছেন কালো-রুপোলি বেনারসি ও রুপোর গয়না, আর অঙ্কুশ পরেছেন জারদৌসি সুতোর কাজ করা কালো শেরওয়ানি।
এবারে নেটিজেনদের প্রশ্ন, ১৩ বছরের প্রেম ও ৫ বছর একসাথে বাস করার পর, ভক্তদের বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত কি আসন্ন?
এফএটি

