ছবি: সংগৃহীত
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাওয়াতের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ইমার্জেন্সি’। গত বছর ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় ছবির মুক্তি স্থগিত হয়। অবশেষে ২০২৫ সালের ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি।
১৯৭৭ সালে ভারতের জরুরি অবস্থার প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘ইমার্জেন্সি’। ইতোমধ্যেই সিনেমার দ্বিতীয় ঝলক প্রকাশ্যে এসেছে। সিনেমায় ইন্দিরা গান্ধীর ভূমিকায় কঙ্গনার অভিনয় দেখে নেটিজেনদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
মুক্তি পাওয়া সিনেমার দ্বিতীয় ট্রেলারে কঙ্গনাকে বিভিন্ন মেজাজে দেখা গেছে। যেমন যুদ্ধ ঘোষণা করার পর ইন্দিরার বিখ্যাত উক্তি, ‘ইন্ডিয়া ইজ ইন্দিরা, অ্যান্ড ইন্দিরা ইজ ইন্ডিয়া।’ কঙ্গনা সম্ভবত আরও একটি জাতীয় পুরস্কারের দিকে এগোচ্ছেন এমনটাই মত ভক্ত-অনুরাগীদের।
এর আগে সেপ্টেম্বরে শিরোমণি অকালি দল এ সিনেমা মুক্তির বিষয়ে আপত্তি জানায়। যার ফলে সেন্সর বোর্ডের সাথে নির্মাতাদের আদালতে এক দীর্ঘ বিবাদ চলে। অবশেষে কিছু দৃশ্য পরিবর্তনের শর্তে ছাড়পত্র পায় সিনেমাটি।। কঙ্গনার পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমান, এবং শ্রেয়স তলপড়ে।
এফএটি

