Logo

বিনোদন

আর্থিক অনটন থেকে আন্তর্জাতিক খ্যাতি

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৬:১৩

অ
আর্থিক অনটন থেকে আন্তর্জাতিক খ্যাতি

ছবি: সংগৃহীত

পাঞ্জাবের ছোট্ট গ্রাম থেকে শুরু করে আন্তর্জাতিক তারকা হওয়ার পথটি মোটেও সহজ ছিল না পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের জন্য। ৬ জানুয়ারি (সোমবার) ৪১ বছর পূর্ণ করেছেন এই প্রতিভাবান শিল্পী।

তার বাবা পেশায় ছিলেন বাসচালক। ফলে শৈশব কেটেছে আর্থিক অনটনে। মাত্র ১৬ বছর বয়সে স্থানীয় গুরুদ্বারে গান গাইতে শুরু করেন তিনি। ১৮ বছর বয়সে একটি জন্মদিনের অনুষ্ঠানে গান গেয়ে প্রথম আয় করেছিলেন তিন হাজার টাকা।

২০০৪ সালে মুক্তি পায় তার প্রথম অ্যালবাম ‘ইশক উড়া অদা’। তবে তৃতীয় অ্যালবাম ‘স্মাইল’-তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর গানের পাশাপাশি অভিনয়েও নিজের জায়গা তৈরি করে নেন  দিলজিৎ।

‘দ্য লায়ন অফ পাঞ্জাব’ সিনেমায় প্রথম অভিনয় করলেও সিনেমায় গাওয়া তার একটি গান ব্যাপক সাড়া ফেলেছিল। এরপর ‘গুড নিউজ’, ‘উড়তা পাঞ্জাব’, ‘অমর সিংহ চমকিলা’ সহ আরও অনেক সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি।

সময়ের সাথে সাথে নিজের স্থান ও বেশ পরিবর্তন করেছেন জনপ্রিয় এ গায়ক-অভিনেতা। আজ আন্তর্জাতিক তারকাদের নামের পাশে রয়েছে  দিলজিৎ দোসাঞ্জের  নাম। এমনকি ক্যালিফোর্নিয়ার ‘কোচেলা’ উৎসবে বিশেষ বক্তা হিসেবেও তিনি উপস্থিত ছিলেন।

মাত্র তিন হাজার টাকা পারিশ্রমিকে কাজ শুরু করা দিলজিৎ এখন ১৭২ কোটি টাকার মালিক। বাসচালক বাবার সন্তান হয়ে তিনি এখন ঘুরে বেড়ান ব্যক্তিগত উড়োজাহাজে। 

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন