Logo

বিনোদন

সালমান খানের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৭:৪৯

অ
সালমান খানের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই বিভিন্ন হুমকির মুখে রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। এমনকি নিজের নিরাপত্তা বাড়াতে বুলেটপ্রুফ গাড়িও ব্যবহার করছেন তিনি। তবে এবারে সালমান খানের বাড়িতে নিরাপত্তা বাড়ানোর জন্য কাঠামোগত বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। 

সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে, শ্রমিকরা সালমানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরের দেয়ালে সুরক্ষা গ্যাজেট ইনস্টল করছেন।এছাড়া ভবনটির বারান্দা ও জানালার সুরক্ষাও জোরদার করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের একটি প্রতিবেদনে জানা যায়, লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে পাওয়া একাধিক মৃত্যুর হুমকির কারণেই সালমানের বাড়িতে এই পরিবর্তনগুলি করা হচ্ছে। 

২০২৪ সালের এপ্রিলে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো হয়। গ্যাংস্টার আনমোল বিষ্ণোই পরে দাবি করেছিলেন যে সেই ঘটনার পিছনে তিনি ছিলেন। নিজের নিরাপত্তার কথা ভেবে আগের মতো জনসমক্ষে উপস্থিত হন না সালমান। এছাড়াও বেশ কয়েকবার কঠোর নিরাপত্তায় দেখা গেছে তাকে। 

তবে মৃত্যুর হুমকির মধ্যেও সালমান তার পেশাদার প্রতিশ্রুতিতে অবিচল থেকেছেন। সম্প্রতি তিনি ‘বেবি জন’ এবং ‘সিংহাম এগেইন’ সিনেমার জন্য শুটিং করেছেন। এছাড়া, তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’-এর টিজারে তার সংলাপ "সুনা হ্যায় কি বহুত সারে লোগ মেরে পিছে পড়ে হ্যায়, বাস মেরে মুদনে কি দের হ্যায়" ভক্তদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে। 

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন