Logo

বিনোদন

প্রিয় প্রাঙ্গণে প্রবীর মিত্রের শেষ বিদায়

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৩২

অ
প্রিয় প্রাঙ্গণে প্রবীর মিত্রের শেষ বিদায়

ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি প্রবীর মিত্রকে শেষবারের মতো বিদায় জানানো হলো তার প্রিয় এফডিসি প্রাঙ্গণে। বয়সের কারণে গেল কয়েক বছর ধরে এফডিসিতে আসা-যাওয়া করতে পারতেন না।

আবার অভিনয় করতে চান, প্রিয় কর্মস্থল এফডিসিতে যেতে চান, চলচ্চিত্রের মানুষদের সঙ্গে আড্ডায় মেতে উঠতে চান—কদিন আগে এমন আকুতি জানিয়ে ছিলেন ‘রঙিন সিরাজউদ্দৌলা’। আসলেন, তবে লাশবাহী ফ্রিজিং গাড়িতে শুয়ে সাদা কাফনে।

সোমবার জোহরের নামাজের পর এফডিসিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। প্রবীর মিত্রকে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হন চলচ্চিত্র জগতের অনেক সহকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা। দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে চার শতাধিক সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অবদান রেখেছিলেন প্রবীর মিত্র।

চিত্রনায়ক আলমগীর, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগরসহ অনেকেই জানাজায় অংশগ্রহণ করেন। প্রবীর মিত্রের বড় ছেলে মিথুন জানান, তার বাবা বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার মুসলিম নাম ছিল হাসান ইমাম।

এফডিসিতে প্রথম জানাজা শেষে চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার পর বিকেল ৪টা ৩০ মিনিটে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন প্রবীর মিত্র। 

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন