Logo

বিনোদন

খলনায়ক রূপে ফিরছেন অক্ষয়

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬

অ
খলনায়ক রূপে ফিরছেন অক্ষয়

ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতেই ভক্তদের দারুণ দুটি সুখবর দিয়েছে অক্ষয় কুমার। প্রথমত, ২০২৫ সালের ২৪ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে অক্ষয় অভিনীত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘স্কাই ফোর্স’। সন্দীপ কেলওয়ানি ও অভিষেক কাপুরের পরিচালনায় সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন দিনেশ ভিজানের ম্যাডক ফিল্মস। 

দ্বিতীয়ত, হরর-কমেডি ইউনিভার্সে একটি বড় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন অক্ষয় কুমার। জানা গেছে, স্ত্রী-৩ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে ফিরবেন অক্ষয় কুমার। 

গণমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন প্রযোজক দিনেশ ভিজান। তিনি বলেন ,স্ত্রী-৩ সিনেমায় বড়সড় এক খলনায়কের চরিত্রে অভিনয় করবেন অক্ষয়। সিনেমায় অক্ষয়ের চরিত্রকে হলিউডের খলনায়ক ‘থানোস’ এর সাথেও তুলনা করেন তিনি।এর আগে স্ত্রী-২ এ তার সংক্ষিপ্ত ক্যামিও চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।   

স্ত্রী -৩ ছাড়াও নতুন আটটি সিনেমার লাইনআপ ঘোষণা দিয়েছে ম্যাডক ফিল্মস। এতে ‘ভেদিয়া ২’ সহ অন্যান্য আলোচিত সিনেমাগুলোরও নাম রয়েছে। যা সিনেমাপ্রেমীদের মাঝে আগ্রহ বাড়িয়ে তুলেছে। 

এদিকে, অক্ষয় কুমারের 'স্কাই ফোর্স'-এর মুক্তির জন্য মুখিয়ে রয়েছেন অসংখ্য দর্শক। একইসাথে অ্যাকশন ও থ্রিলারের মিশ্রণে নির্মিত এই সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী ভক্তরা। 

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন