Logo

বিনোদন

মালদ্বীপে মধুচন্দ্রিমায় তাহসান-রোজা

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৩:৫১

অ
মালদ্বীপে মধুচন্দ্রিমায় তাহসান-রোজা

ছবি: সংগৃহীত

গায়ক ও অভিনেতা তাহসান খান এবং আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা। শনিবার (৪ জানুয়ারি) ঢাকার একটি কমিউনিটি সেন্টারে ঘনিষ্ঠ পরিবেশে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরিবারের সদস্যরা ছাড়াও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন বিয়ের এই আয়োজন। 

সমালোচনায় কান না দিয়ে বিয়ের দু'দিন পরেই মধুচন্দ্রিমার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তাহসান ও রোজা। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের উড়োজাহাজে মালদ্বীপে গেছেন তারা।

বিয়ের পরপরই তাহসান তার নতুন গান ‘একা ঘর আমার’ প্রকাশ করেছেন। গানটি লিখেছেন ও  সুর দিয়েছেন তিনি নিজেই। সিঁথি সাহার সঙ্গে যৌথভাবে এই গানটি গেয়েছেন তাহসান। গানটি প্রকাশ করেছে অনুপম রেকর্ডিং মিডিয়া।

এই সময়ের জনপ্রিয় গায়ক তাহসান তার সৃজনশীল কাজ ও ব্যক্তিগত জীবন একসঙ্গে সামলাচ্ছেন। গত সোমবার ঢাকার একটি রেস্তোরাঁয় গান প্রকাশ অনুষ্ঠানে হলুদ পাঞ্জাবিতে তাহসানকে দেখা যায়। তার ডান হাতের তালুতে মেহেদির রঙে লেখা ছিল স্ত্রী রোজার নামের প্রথম অক্ষর—'আর'।

গানটি সম্পর্কে তাহসান বলেন, ‘গানটা স্যাড ব্যালাড ঘরানার। এমন এক অনুভূতির কথা তুলে ধরেছি, যেখানে ভালোবাসা আর কষ্টের মিশেল রয়েছে। ভালোবাসার মানুষ থেকে কষ্ট পাওয়ার পরও তাকে ভালোবাসতে থাকা, এমন অনুভূতির প্রকাশ ঘটেছে এই গানে।’

তাহসানের স্ত্রী রোজা আহমেদ বরিশালের মেয়ে। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং নিউ ইয়র্কে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ প্রতিষ্ঠা করেন। 

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন