আজ প্রনসের প্রতিষ্ঠাতা শিল্পী বিপাশা গুহঠাকুরতার জন্মদিন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:৩৪
ছবি: সংগৃহীত
অনলাইন ফেসবুক গ্রুপ প্রসঙ্গ নজরুল-সঙ্গীতের (প্রনস) প্রতিষ্ঠাতা দেশবরেণ্য নজরুলের গানের শিল্পী বিপাশা গুহঠাকুরতার জন্মদিন আজ রোববার (১৬ আগস্ট)।
তিনি নজরুলের অনেক স্বল্পশ্রুত গান আদিরেকর্ড অনুসরণে নতুন করে রেকর্ড করেছেন। ২০২২ সালে তিনি মাত্র ৫৫ বছর বয়সে বিরল রক্তরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে নিজের প্রতিষ্ঠিত সংগঠন প্রনস বরদেশ্বরী কালীমাতা মন্দিরে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, প্রদীপ প্রজ্জ্বলন এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে।
উল্লেখ্য, একই সংগঠন ২০২৪ সাল থেকে বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার প্রবর্তন করেছে এবং একটি স্মারকগ্রন্থ প্রকাশ করেছে।
বাংলাদেশের খবর/আরইউ

