Logo

বিনোদন

দ্বিতীয় সন্তানের মা হলেন সানা খান

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৪:৫৮

অ
দ্বিতীয় সন্তানের মা হলেন সানা খান

ছবি: সংগৃহীত

সাবেক বলিউড অভিনেত্রী সানা খান ও তার স্বামী মাওলানা মুফতি আনাস সৈয়দের পরিবারে এসেছে দ্বিতীয় সন্তান। ২০২৫ সালের ৫ জানুয়ারি তাদের কোলজুড়ে এসেছে এক পুত্রসন্তান। সানা নিজেই ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে এই সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

ইনস্টাগ্রামের ভিডিওতে সানা জানিয়েছেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ছোট রাজপুত্রের আগমন হয়েছে! আমাদের ছেলে হয়েছে! আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য।’

২০২৩ সালের জুলাই মাসে সানা ও আনাস তাদের প্রথম সন্তানের জন্ম দেন, যার নাম রেখেছেন তারিক জামিল। তারিকের বয়স দেড় বছর হওয়ার আগেই তাদের পরিবারে এসেছে নতুন সদস্য।

গত নভেম্বর মাসে সানা ও আনাস একটি ভিডিও বার্তায় তাদের দ্বিতীয় সন্তানের আগমনের ঘোষণা দিয়েছিলেন। সেই সময় তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছিলেন, ‘‘এমন উপহার দেয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আল্লাহ আমাদের পরিবারকে কেবল সংখ্যায় নয়, গুণেও বৃদ্ধি করুন।’

প্রসঙ্গত, একসময় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সানা খান। তিনি বিগ বস ৬ এবং সালমান খানের সঙ্গে ‘জয় হো’ সিনেমায় অভিনয়ের জন্য পরিচিতি পেয়েছিলেন।

তবে ২০২০ সালে বিনোদন দুনিয়া ছেড়ে ধর্মের পথে জীবনযাপনের সিদ্ধান্ত নেন এবং মুফতি আনাস সৈয়দকে বিয়ে করেন।এখন পর্দা মেনে সুখী পারিবারিক জীবন উপভোগ করছেন সানা। সানার এই নতুন সন্তান আগমনের খবরে ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন