Logo

বিনোদন

মা না থাকলে আমি হয়তো আর বেঁচে থাকতাম না : দীপিকা

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৫:২১

অ
মা না থাকলে আমি হয়তো আর বেঁচে থাকতাম না : দীপিকা

ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম প্রথম সারির নায়িকা দীপিকা পাড়ুকোন তার অভিনয় দক্ষতার পাশাপাশি পর্দার পিছনের ব্যক্তিত্বেও ভক্তদের মুগ্ধ করেছেন। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘ওম শান্তি ওম’-এ তার ‘শান্তিপ্রিয়া’ চরিত্রের টানা টানা চোখ এবং মায়াবী হাসি কুপোকাত করেছিল দর্শকদের। ১৭ বছর পরেও বলিউডের শীর্ষ নায়িকাদের একজন দীপিকা।

তবে শুধু অভিনয় নয়, মানসিক স্বাস্থ্য বিভিন্ন সময় সরাসরি কথা বলেন জনপ্রিয় এ অভিনেত্রী। নিজের জীবনের অবসাদ নিয়ে কোনও রাখঢাক করেননি তিনি। এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘মানসিক স্বাস্থ্য নিয়ে সঠিক বার্তা যদি সিনেমায় তুলে ধরা হয়, তবে ভারতের মতো দেশে এর প্রভাব দেখার মতো হবে।’ 

দীপিকা আরও বলেন,‘আমি ব্যক্তিগতভাবে এমন একটি কাজ করতে চাই যেখানে প্রতিটি সিনেমার সেটে একজন মনোবিদ থাকবেন। যেমন শুটিং সেটে একজন চিকিৎসক থাকেন, তেমনই মানসিক স্বাস্থ্যের জন্য মনোবিদেরও প্রয়োজন।’  

একসময় নিজেও অবসাদের গভীর অন্ধকারে ডুবে গিয়ে আত্মহননের কথা ভেবেছিলেন এ অভিনেত্রী। দীপিকা বলেন, ‘কোনও বড় সমস্যা না থাকা সত্ত্বেও আমি অবসাদগ্রস্ত ছিলাম। আমার মা-ই প্রথম সেটি বুঝতে পেরেছিলেন। মায়ে'র পরামর্শেই আমি মনোবিদের সাহায্য নেই। মা না থাকলে আমি হয়তো আর বেঁচে থাকতাম না।’ 

দীপিকার এই সাহসী স্বীকারোক্তি ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মানসিক স্বাস্থ্য নিয়ে তিনি যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছেন, তা প্রশংসনীয়।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন