Logo

বিনোদন

তীব্র ভূমিকম্পের পরেও শরীরচর্চা চালিয়ে গেলেন মনীষা কৈরালা

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:০৮

অ
তীব্র ভূমিকম্পের পরেও শরীরচর্চা চালিয়ে গেলেন মনীষা কৈরালা

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। তিব্বত-নেপাল সীমান্তে কম্পন অনুভূত হতেই সেই ঝটকা অনুভূত হয় ভারত, ভূটান, বাংলাদেশ এবং চিনেও। নেপালে যখন ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়, সেই সময় শরীর চর্চা করছিলেন মণীষা কৈরালা।

জিম থেকে নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও শেয়ার করেন মণীষা। ভিডিও শেয়ার করতেই তা নিয়ে চিন্তা বাড়তে শুরু করে তার অনুরাগীদের। তবে মণীষা প্রত্যেককে আশ্বস্ত করে জানান, তিনি ঠিক আছেন।

তিব্বতের তিংরি প্রদেশে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। যা এভারেস্টের উত্তরের প্রবেশদ্বার হিসাবে পরিচিত। ভূমিকম্পে তিব্বতে ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় আট লক্ষ মানুষ।

ভূমিকম্পের সময় নেপালের কাঠমান্ডুতে একটি শরীরচর্চা কেন্দ্রে শরীরচর্চায় ব্যস্ত ছিলেন মনীষা। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে মনীষাকে ট্রেডমিলে হাঁটতে দেখা যায়। তার পরনে ছিল ঘন নীল জ্যাকেট, মানানসই টুপি, এবং গোলাপি স্কার্ফ।

নেপালের রাজপরিবারের সদস্য মনীষা কৈরালা।  ১৯৯১ সালে সুভাষ ঘাইয়ের ‘সওদাগর’ সিনেমার মাধ্যমে ভারতে অভিনয়জীবন শুরু করেছিলেন তিনি।

২০১২ সালে ক্যান্সারে আক্রান্ত হলেও এখন সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। ২০২৪ সালে সঞ্জয় লীলা বানসালির ‘হীরামন্ডী’ সিরিজে ‘মালিকাজান’ চরিত্রে অভিনয় করে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন মনীষা কৈরালা। 

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন