Logo

বিনোদন

নিজের দল নিয়ে বিশ্বময় লোকগীতি ছড়িয়ে দিতে চান ড. জাহিদুল কবির

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৬:৫৮

অ
নিজের দল নিয়ে বিশ্বময় লোকগীতি ছড়িয়ে দিতে চান ড. জাহিদুল কবির

ছবি: সংগৃহীত

রক্তে মিশে আছে যার লোকগান, ছোটবেলা থেকেই বাংলা গানের প্রতি যার ছিল প্রচন্ড ভালবাসা এবং যিনি ইতোমধ্যে দেশের সকল বিভাগ সহ বিভিন্ন দেশে তার লোক দলের টিম নিয়ে প্রোগ্রামের মাধ্যমে মানুষের ভালোবাসা কুড়িয়েছেন, তিনি সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ড. জাহিদুল কবির। যিনি প্রতিনিয়তই  বাংলা লোকগান নিয়ে চর্চা সহ কীভাবে বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দেওয়া যায় সেভাবেই কাজ করে চলছেন।

ড. জাহিদুল কবিরের জন্ম ও বেড়ে ওঠে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায়। ছোটবেলা থেকে তার গানের প্রতি ছিল বেশ ঝোঁক, তাইতো স্কুলের বিভিন্ন প্রোগ্রাম সহ গ্রামের বিভিন্ন প্রোগ্রামে নিয়মিত তিনি গান করতেন। 

বর্তমানে তিনি দেশ ও বিদেশে তার দল নিয়ে নিয়মিত প্রোগ্রাম করছেন। এ ছাড়া সম্প্রতি  লন্ডনে অনুষ্ঠান শেষে দেশে ফিরেছেন তিনি।

তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় শিল্পীসহ প্রতিভাবান বেশ কয়েকজন মিউজিসিয়ান। শিগগির তারা বিভিন্ন দেশে প্রোগ্রামে যাবেন এমনটাই জানিয়েছেন এই ফোক দলের দলনেতা। 

তার দলের মধ্যে রয়েছেন, ফরহাদ হোসাইন, জোহরা হুসাইন জেমি, মো. মাসুম হোসাইন, স্বপন কুমার দাস, হাজেরা সুলতানা ও বিকাশ কুমার চৌধুরী। 

ড. জাহিদুল কবিরের পুরো নাম মো. জাহিদুল কবির, তিনি ইতোমধ্যে লোকগানের প্রোগ্রাম নিয়ে গিয়েছেন ভারত, চীন, শ্রীলঙ্কা, উজবেকিস্তান, নেপাল, জর্ডান সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সুনামের সঙ্গে প্রোগ্রাম করে এসেছেন। যা তার ক্যারিয়ারের মধ্যে এক উল্লেখযোগ্য দিক। 

এ ছাড়া তিনি বাংলাদেশ বেতারের বিশেষ গ্রেডের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী, এবং বাংলাদেশ দোতারা শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বাউল ও বাউল শিল্পী সংস্থার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

জানতে চাইলে ড. জাহিদুল কবির বলেন, লোকগীতি দেশ এবং দেশের বাহিরে ছড়িয়ে দিতে চাই,লোক চর্চায় ডুবে থাকতে চাই আমৃত্যু।  যতদিন বাঁচবো সঙ্গীতের সঙ্গে থাকতে চাই।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন