Logo

বিনোদন

লস অ্যাঞ্জেলেসের দাবানলে তারকাদের বাড়ি পুড়ে ছাই, প্রিয়াঙ্কার উদ্বেগ

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৬:৩৪

অ
লস অ্যাঞ্জেলেসের দাবানলে তারকাদের বাড়ি পুড়ে ছাই, প্রিয়াঙ্কার উদ্বেগ

ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডসে ভয়াবহ দাবানলে আতঙ্কিত পুরো এলাকা। লেলিহান আগুন গ্রাস করেছে বেশ কয়েকটি বাড়ি, যার মধ্যে হলিউডের বেশ কিছু তারকার বিলাসবহুল বাড়িও রয়েছে। দাবানলের তীব্রতায় নেভানোর জন্য পর্যাপ্ত পানির সংকটও দেখা দিয়েছে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে আছেন প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিনস, ম্যান্ডি মুরের মতো তারকারা। প্যারিস হিলটন নিজের বাড়ির ভয়াবহ অবস্থা দেখে শোকাহত হয়ে সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, ‘এই অভিজ্ঞতা যেন আর কেউ না পায়।’

প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেক তারকাই এই বিধ্বংসী দাবানল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রিয়াঙ্কা লিখেছেন, ‘যারা প্রথম থেকেই এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা। দমকলকর্মীদের অক্লান্ত পরিশ্রম সত্যিই প্রশংসনীয়।’ এর আগেও প্রিয়াঙ্কা দাবানলের ভিডিও শেয়ার করে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা জানিয়েছিলেন।

প্যাসিফিক প্যালিসেডস হলিউডের অন্যতম অভিজাত এলাকা, যেখানে অনেক তারকার বাড়ি রয়েছে। প্যারিস হিলটন জানিয়েছেন, তার বাড়ির সঙ্গে বহু স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু এই দাবানলে তার সবই ধ্বংসের মুখে। তবে তার পরিবার ও পোষ্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

এফএটি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন