Logo

বিনোদন

নিজেকে নিয়ে গর্বিত হিনা

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৬:৫২

অ
নিজেকে নিয়ে গর্বিত হিনা

ছবি: সংগৃহীত

বর্তমানে তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন হিনা খান। গত বছর ২৮ জুন তিনি ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন। সম্প্রতি একটি নাচের রিয়্যালিটি শো-এ উপস্থিত হলে বিচারক গীতা কাপুর হিনাকে প্রথম ক্যানসারের কথা জানার সময়ের প্রতিক্রিয়া সম্পর্কে প্রশ্ন করেন। 

হিনা আবেগপ্রবণ হয়ে জানান, সেই দিন তার প্রেমিক রকি জয়সওয়াল ছিলেন তার পাশে। চিকিৎসক সরাসরি তাকে ফোন না করলেও রকিই তকে রিপোর্টের পজিটিভ এবং ম্যালিগন্যান্ট হওয়ার খবর দেন। 

হিনা আরও বলেন, রিপোর্ট পাওয়ার আগে তিনি খুব বেশি চিন্তিত ছিলেন না। ভাইকে ফালুদা নিয়ে আসতে বলেছিলেন, আশা করেছিলেন মিষ্টি কিছু খেলে হয়তো ভাল খবরই আসবে। তবে সেই দিনটি হিনার জন্য ছিল একেবারেই ভিন্ন।

ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের নানা ধাপ হিনা তার ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, কেমোথেরাপির পর নিজের সমস্ত চুল নিজেই কেটে ফেলে পরচুলা বানিয়েছিলেন। যা তাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছিল। তার এমন সিদ্ধান্তে নিজেকে নিয়ে গর্বিত বলেও জানান হিনা।

ক্যানসারের বিরুদ্ধে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন  হিনা। ফিরেছেন কাজে, কাজের মধ্য দিয়েই তিনি মানসিক শক্তি অর্জন করছেন। তার এই লড়াই প্রতিনিয়ত অনেককে অনুপ্রাণিত করছে।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন